সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৪%বাতাস ৮ কিমি/ঘ

কুয়েতে প্রথমবারের মতো বাসমতি ধান উৎপাদন

কুয়েতে প্রথমবারের মতো বাসমতি ধান উৎপাদন করা হয়েছে। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানো ও খাদ্যনিরাপত্তা জোরদারের ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

কুয়েতে প্রথমবারের মতো বাসমতি ধান উৎপাদন করা হয়েছে। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানো ও খাদ্যনিরাপত্তা জোরদারের ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মরুভূমি ও সীমিত আবাদযোগ্য জমির কারণে চালসহ অধিকাংশ খাদ্যশস্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল কুয়েত। গ্রীষ্মকালে সেখানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এছাড়া স্বল্প বৃষ্টিপাত, মাটির লবণাক্ততা ও মিঠাপানির সংকট দেশটির কৃষির জন্য বিরাট চ্যালেঞ্জ।

এ পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহব্যবস্থার ঝুঁকি মোকাবিলা এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে আধুনিক কৃষিপ্রযুক্তি ও পরীক্ষামূলক চাষাবাদে গুরুত্ব দিচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে দক্ষিণের এলাকা ওয়াফরায় বাসমতি ধানের চাষ করা হয়। দেশটির কৃষি অঞ্চলখ্যাত ওয়াফরা এবং আবদালিতে কাজ করা বেশিরভাগ শ্রমিক বাংলাদেশি। তাদের ঘাম ও পরিশ্রমে মরু অঞ্চল পরিণত হয়েছে সবুজে।

প্রকল্পের সঙ্গে যুক্ত কুয়েতি কৃষিকর্মী শাবিব আল-আজমি জানান, গত জুলাইয়ের শুরুতে প্রায় পাঁচ হাজার বর্গমিটার জমিতে পরীক্ষামূলকভাবে ৩০ কেজি ধানের বীজ বপন করা হয়েছিল। সেখান থেকে সম্প্রতি প্রায় তিন টন ধান সংগ্রহ করা হয়েছে।

চাষের পুরো সময় পাখির আক্রমণ থেকে ফসল রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। প্রচণ্ড গরমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকলেও যথাযথ পরিচর্যায় প্রত্যাশার চেয়ে বেশি ফলন পাওয়া গেছে বলে জানান শাবিব আল-আজমি।

প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে ধান চাষের পূর্ববর্তী অভিজ্ঞতা ও কৌশল কাজে লাগিয়ে কুয়েতের এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক সাফল্যের পর দেশজুড়ে বাসমতি ধানের চাষ সম্প্রসারণের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কুয়েতের মাটিতে মূল্যবান মসলা জাফরানের পরীক্ষামূলক চাষ শুরুর লক্ষ্যও রয়েছে তাদের।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

গ্যালারি

একঝলক ২৫ নভেম্বর: উঠানে ধান শুকানো, বোরোর বীজতলা আর কাপ্তাইয়ে মাছ ধরা

আমন কাটার শেষ আর বোরোর শুরু, কাপ্তাই হ্রদে চাঁই দিয়ে মাছ ধরা, খেজুরের রসের প্রস্তুতি: ২৫ নভেম্বর দেশের নানা প্রান্তের ছবি।

প্রথম আলো২৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

বাণিজ্যিকভাবে জমিতে চাষ করা যায় রোজেলা

রোজেলা হলো এক ধরনের সপুষ্পক গুল্মজাতীয় উদ্ভিদ। যা বাংলাদেশে অঞ্চলভেদে চুকাই, চুকুরি, মেস্তা, হড়গড়া বা হইলফা নামে পরিচিত। এর টক স্বাদের লাল রঙের বৃতি ও পাতা খাদ্য, পানীয় এবং ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। একটি লাভজনক ফসল, যার লাল বৃতি বা ক্যালিক্স থেকে চা, জুস ও জ্যাম

জাগো নিউজ ২৪২৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
সয়াবিনের পেপটাইড হতে পারে কৃত্রিম খাদ্য সংরক্ষকের প্রাকৃতিক বিকল্পএগ্রোটেক

সয়াবিনের পেপটাইড হতে পারে কৃত্রিম খাদ্য সংরক্ষকের প্রাকৃতিক বিকল্প

আরকানসাস বিশ্ববিদ্যালয়ের দুটি সয়াবিন প্রজনন লাইনের পেপটাইড লোহা ও তামার আয়ন আটকে দিয়েছে এবং ফ্রি র‍্যাডিক্যাল নিষ্ক্রিয় করেছে, যা ইডিটিএর মতো কৃত্রিম উপাদানের বিকল্প হতে পারে।

Farms.com২৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)