সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৪%বাতাস ৮ কিমি/ঘ

বাণিজ্যিকভাবে জমিতে চাষ করা যায় রোজেলা

রোজেলা হলো এক ধরনের সপুষ্পক গুল্মজাতীয় উদ্ভিদ। যা বাংলাদেশে অঞ্চলভেদে চুকাই, চুকুরি, মেস্তা, হড়গড়া বা হইলফা নামে পরিচিত। এর টক স্বাদের লাল রঙের বৃতি ও পাতা খাদ্য, পানীয় এবং ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। একটি লাভজনক ফসল, যার লাল বৃতি বা ক্যালিক্স থেকে চা, জুস ও জ্যাম

রোজেলা হলো এক ধরনের সপুষ্পক গুল্মজাতীয় উদ্ভিদ। যা বাংলাদেশে অঞ্চলভেদে চুকাই, চুকুরি, মেস্তা, হড়গড়া বা হইলফা নামে পরিচিত। এর টক স্বাদের লাল রঙের বৃতি ও পাতা খাদ্য, পানীয় এবং ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। একটি লাভজনক ফসল, যার লাল বৃতি বা ক্যালিক্স থেকে চা, জুস ও জ্যাম তৈরি করা হয়। বাংলাদেশে এটি বাড়ির আঙিনা, টব বা বাণিজ্যিকভাবে জমিতে চাষ করা যায়।

জমি ও মাটি

পানি জমে না এমন সুনিষ্কাশিত দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি রোজেলা চাষের জন্য উপযুক্ত। গাছে ভালো ফলন পেতে পূর্ণ সূর্যালোক প্রয়োজন। জমি ভালোভাবে চাষ দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। প্রয়োজনে জৈব সার বা গোবর মিশিয়ে দিতে হবে।

বীজ বপন বা চারা রোপণ

সাধারণত বসন্ত থেকে বর্ষার শুরু (মার্চ-এপ্রিল বা বৈশাখ-শ্রাবণ) বীজ বপন বা চারা রোপণের উপযুক্ত সময়। সারিতে প্রায় ১.৫ থেকে ২.৫ ফুট দূরত্বে বীজ বা চারা লাগানো যায়। ছাদ বা বারান্দায় চাষ করতে চাইলে অন্তত ১৬ ইঞ্চি চওড়া টবে দোআঁশ মাটি ও কম্পোস্ট মিশিয়ে গাছ লাগানো যায়।

পরিচর্যা ও সার ব্যবহার

গাছের বৃদ্ধি ও ফল ধরার সময় নিয়মিত সেচ দিতে হবে। তবে গোড়ায় যেন পানি না জমে, সেদিকে খেয়াল রাখতে হবে। মাটির উর্বরতা অনুযায়ী গোবর সারসহ সুষম মাত্রায় সার প্রয়োগ করা যায়। আগাছা পরিষ্কার রাখতে হবে। গাছ বড় হলে শাখা-প্রশাখা ঠিকমতো বাড়তে দিন।

ফলন সংগ্রহ

বীজ বপনের প্রায় ৪-৬ মাসের মধ্যে বা ফুল ফোটার কয়েক সপ্তাহ পর যখন গাঢ় লাল বৃতিগুলো নরম ও রসালো হয়; তখন তা সংগ্রহ করা হয়। বীজ থেকে লাল বৃতি আলাদা করে শুকিয়ে বা প্রক্রিয়াজাত করতে হয়।

রোজেলার ব্যবহার

এর শুকনো লাল বৃতি বা পাপড়ি গরম পানিতে ভিজিয়ে ক্যাফেইনমুক্ত টক-মিষ্টি হারবাল চা তৈরি করা হয়। এটি গরম বা ঠান্ডা, উভয়ভাবেই পান করা যায়। এর পাতা শাক হিসেবে এবং লাল বৃতি দিয়ে ডাল, তরকারি, ভর্তা, আচার, জ্যাম ও জেলি তৈরি করা হয়। এর কাণ্ড থেকে আঁশ পাওয়া যায়, যা পাটের বিকল্প বা মিশ্রণে দড়ি ও বস্তা তৈরিতে ব্যবহৃত হয়।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

গ্যালারি

একঝলক ২৫ নভেম্বর: উঠানে ধান শুকানো, বোরোর বীজতলা আর কাপ্তাইয়ে মাছ ধরা

আমন কাটার শেষ আর বোরোর শুরু, কাপ্তাই হ্রদে চাঁই দিয়ে মাছ ধরা, খেজুরের রসের প্রস্তুতি: ২৫ নভেম্বর দেশের নানা প্রান্তের ছবি।

প্রথম আলো২৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

কুয়েতে প্রথমবারের মতো বাসমতি ধান উৎপাদন

কুয়েতে প্রথমবারের মতো বাসমতি ধান উৎপাদন করা হয়েছে। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানো ও খাদ্যনিরাপত্তা জোরদারের ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জাগো নিউজ ২৪২৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
সয়াবিনের পেপটাইড হতে পারে কৃত্রিম খাদ্য সংরক্ষকের প্রাকৃতিক বিকল্পএগ্রোটেক

সয়াবিনের পেপটাইড হতে পারে কৃত্রিম খাদ্য সংরক্ষকের প্রাকৃতিক বিকল্প

আরকানসাস বিশ্ববিদ্যালয়ের দুটি সয়াবিন প্রজনন লাইনের পেপটাইড লোহা ও তামার আয়ন আটকে দিয়েছে এবং ফ্রি র‍্যাডিক্যাল নিষ্ক্রিয় করেছে, যা ইডিটিএর মতো কৃত্রিম উপাদানের বিকল্প হতে পারে।

Farms.com২৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)