সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৭ নভেম্বর ২০২৬
ঢাকা১৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৬ কিমি/ঘ

জাবিতে চলছে ১৬তম প্রজাপতি মেলা

প্রজাপতি সংরক্ষণ ও সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম প্রজাপতি মেলা; উপাচার্য বলেছেন, ক্যাম্পাসে আর অপরিকল্পিত গাছ কাটতে দেওয়া হবে না।

'উড়লে আকাশে প্রজাতি, প্রকৃতি পায় নতুন গতি' স্লোগানকে ধারণ করে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য আয়োজনে চলছে ১৬তম প্রজাপতি মেলা ২০২৬।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম মেলার উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, উন্নয়নের নামে গাছপালা কেটে ফেলা বন্ধ করতে হবে এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকে পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে থাকা অবস্থায় আর কোনো অপরিকল্পিত গাছ কর্তন করতে দেওয়া হবে না। প্রকৃতি সংরক্ষণ করা আমার জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।

আয়োজক কমিটির সভাপতি ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, 'মূলত মেলার আয়োজন করি প্রজাপতির গুরুত্ব ও প্রকৃতিতে তাদের ভূমিকা সম্পর্কে মানুষকে জানাতে। প্রজাপতি পরাগায়নের মাধ্যমে সবুজ বনভূমি ও উদ্ভিদজগৎ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'

তিনি আরও বলেন, 'এ মেলার মাধ্যমে আমরা সবাইকে প্রজাপতি সম্পর্কে জানার এবং তাদের সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানাই। যেন আগামী দিনগুলোতে প্রজাপতির পাশাপাশি গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখতে পারি। আজকের এ আয়োজনে শিশুদের অংশগ্রহণ ও ছোটবেলা থেকেই তাদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বোধ তৈরি করতে পারলে ভবিষ্যতে তারাই এ কাজে ভূমিকা রাখবে।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, আইইউসিএন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তাগণ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বাংলাদেশের বিশিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বন্য প্রাণী গবেষণায় অবদান রাখায় নাবিলা জামান জ্যোতিকে পুরস্কৃত করা হয়। এছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয় ইকবাল এইচ বাবু (৩য় স্থান), মাসুক আহাম্মেদ (২য় স্থান), অরুণাভো ব্রুনো (১ম স্থান)।

বন্য প্রাণী সংরক্ষণে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয় ব্রডকাস্ট ক্যাটাগরিতে আকিব সুলতান অর্ণব (এনটিভি), প্রিন্ট ক্যাটাগরিতে যুগ্মভাবে ওসমান সরদার (দৈনিক যায় যায়দিন), বেনজির হোসেন (দৈনিক ইত্তেফাক), ডিজিটাল ক্যাটাগরিতে যুগ্মভাবে মো. আতাউর রহমান (দৈনিক বণিক বার্তা) ও সাগর হোসাইন (দৈনিক নিউ এইজ)।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

আকভানের বৃষ্টিতে খুলনা অঞ্চলে প্রায় ১২ হাজার হেক্টরের ফসল আক্রান্ত, সবচেয়ে বেশি সরিষাফসল

আকভানের বৃষ্টিতে খুলনা অঞ্চলে প্রায় ১২ হাজার হেক্টরের ফসল আক্রান্ত, সবচেয়ে বেশি সরিষা

কৃষি বিভাগের হিসাবে সাতক্ষীরা, নড়াইল, খুলনা ও বাগেরহাটে ৮ হাজার ১৩৬ হেক্টর এবং যশোরে ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির আমন, সরিষা, বোরো বীজতলা ও শীতের সবজি ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।

ঢাকা ট্রিবিউন২৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রেকর্ড উষ্ণতার দুই বছরে বিশ্বের নদী-হ্রদের পানি নজিরবিহীন হারে কমেছেবিশ্ব

রেকর্ড উষ্ণতার দুই বছরে বিশ্বের নদী-হ্রদের পানি নজিরবিহীন হারে কমেছে

চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের নেতৃত্বে এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বে নদীর প্রবাহ স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ দশমিক ৭ শতাংশ এবং হ্রদ ও জলাধারের পানি ৯ দশমিক ৫ শতাংশ কমেছে।

সমকাল২৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
বন বিভাগের ৪৫ বিরল বৃক্ষের ৪৩টি এক বাগানে: সিরাজগঞ্জের পলাশের প্রকৃতি পাঠশালাপরিবেশ

বন বিভাগের ৪৫ বিরল বৃক্ষের ৪৩টি এক বাগানে: সিরাজগঞ্জের পলাশের প্রকৃতি পাঠশালা

কামারখন্দের ভদ্রঘাট গ্রামের ব্যাংকার মাহবুবুল ইসলাম পলাশের ছয় বিঘার বাগানে দেশি-বিদেশি ৩৪৫ প্রজাতির গাছ; বাগানেই শিশুদের জন্য চলছে ‘পরিবেশ ও প্রকৃতি পাঠশালা’।

কৃষি সময়২৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)