সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

কাঁচা আম দিয়ে পুডিং তৈরি করবেন যেভাবে

বাজারে এখন কাঁচা আমের ছড়াছড়ি। কাঁচা আমের জুস তো কমবেশি সবাই খান। তবে কাঁচা আম দিয়ে কিন্তু পুডিংও তৈরি করা যায়। এটি খেতেও অনেক সুস্বাদু। আবার তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেওয়া যাক কাঁচা আম দিয়ে পুডিং তৈরির সহজ রেসিপি-

ফল

বাজারে এখন কাঁচা আমের ছড়াছড়ি। কাঁচা আমের জুস তো কমবেশি সবাই খান। তবে কাঁচা আম দিয়ে কিন্তু পুডিংও তৈরি করা যায়। এটি খেতেও অনেক সুস্বাদু। আবার তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেওয়া যাক কাঁচা আম দিয়ে পুডিং তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. দুধ এক লিটার২. কাঁচা আমের পিউরি এক কাপ৩. চিনি ১ কাপ৪. কর্নফ্লাওয়ার আধা কাপ৫. এলাচ ৪টি৬. ভ্যানিলা অ্যাসেন্স ১ টেবিল চামচ।

মুড়িঘণ্ট রান্নার সহজ রেসিপিতরমুজের কোণ আইসক্রিম তৈরি করুন ঘরেই

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে জ্বাল দিয়ে নিন। এর মধ্যে আস্ত এলাচ, চিনি, ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে ভালো করে নাড়তে হবে।

অন্য একটি পাত্রে কিছুটা কাঁচা দুধ নিয়ে তার মধ্যে আম বাটা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার জ্বাল দেওয়া দুধের মধ্যে আমের মিশ্রণটি ভালো করে মিশিয়ে আঁচ কমিয়ে নাড়ুন।

একদম ঘন হয়ে এলে মাখন মাখানো বাটিতে পুডিংটি নামিয়ে নিন। কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিন।

স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ঘণ্টাখানেক পর পুডিং জমে এলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার কাঁচা আমের পুডিং।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

পুকুরপাড়ের মাচায় হলুদ-কালো তরমুজ: সোনারগাঁয়ে এক লাখ খরচে চার লাখ লাভের আশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী সাত বিঘা জমিতে মাচা তৈরি করে অসময়ের কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন; পুকুরে মাছ আর পাড়ে করলা-লাউ চাষ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৫০ হাজার টাকা আয় তাঁর।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

তাপপ্রবাহ-খরায় ফ্রান্সের ওয়াইন উৎপাদন ৭০ বছরের সর্বনিম্নের পথে, বোর্দোয় উঠছে আঙুরবাগান

ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে ২০২৬ সালে টানা তৃতীয় বছর উৎপাদন কমছে; বারগান্ডিতে স্বাভাবিকের অর্ধেক ফলন, ১৪ আগস্টে ইতিহাসের আগাম আঙুর সংগ্রহ, আর চাহিদা কমায় হেক্টরপ্রতি ৪ হাজার ইউরো সহায়তায় বাগান তুলে ফেলছেন চাষিরা।

অর্থসূচক২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

সেপ্টেম্বরেও গাছে আম: সাপাহারের ৭৫ বিঘার বাগানে গৌরমতি-কাটিমনে ৬৩ লাখ টাকার আশা

নওগাঁর সাপাহারে সোহেল রানার বরেন্দ্র এগ্রো বাগানে ১,৮০০ গৌরমতি ও ১,৭০০ কাটিমন গাছে অসময়ের আম ঝুলছে; মণপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()