সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৬%বাতাস ১২ কিমি/ঘ

ডেঙ্গুর মশা তাড়ানোর ওষুধ বানাবেন যেভাবে

বর্তমানে ডেঙ্গুজ্বর মহামারি আকার ধারণ করতে যাচ্ছে। হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। আতঙ্কে দিন-রাত পার করছে সর্বস্তরের জনগণ। এমন মুহূর্তে ডেঙ্গুজ্বরের ভ

বর্তমানে ডেঙ্গুজ্বর মহামারি আকার ধারণ করতে যাচ্ছে। হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। আতঙ্কে দিন-রাত পার করছে সর্বস্তরের জনগণ। এমন মুহূর্তে ডেঙ্গুজ্বরের ভাইরাস বহনকারী মশা তাড়ানোর ওষুধ বানানোর নিয়ম জানিয়েছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি লেখক ও গবেষক রবিশঙ্কর মৈত্রী।

জেনে নিন ঘরে বসেই কীভাবে বানাবেন মশা তাড়ানোর ওষুধ-

মশা তাড়ানোর ক্রিম: ছোট্ট একটি কৌটা বা কাচের বয়াম নিন। একটি মোমবাতি থেকে দুইশ গ্রাম মোম গুঁড়ো করে নিয়ে কৌটায় বা কাঁচের বোতল বা বয়ামে রাখুন। এবার ৩০ মিলি নিম তেল এবং ৩০ মিলি গ্লিসারিন মিশিয়ে নিন। সঙ্গে ৫০ মিলি পানিও পাত্রে ঢেলে দিন। একটি গামলায় ১ লিটার পানি ১০ মিনিট ধরে গরম করুন। গরম পানিতে নিম তেল, মোম ও পানিভর্তি পাত্রটি বসিয়ে রাখুন। লক্ষ্য করুন, পাত্রের মধ্যে মোম গলছে কি-না। যদি না গলে তাহলে গামলার পানি আরও একবার গরম করুন।

গরম পানির গামলা থেকে সাবধানে নিম, তেল, গ্লিসারিন, মোম আরও পানি মেশানো পাত্রটি তুলে এনে টেবিলে রাখুন। ৫-৭ মিনিট পর পাত্রের মধ্যে লেবুর রস ৫ ফোঁটা এবং যে কোন পারফিউম বা সুগন্ধি ৫ ফোঁটা ঢেলে দিন। এবার ছোট্ট একটি চামচ দিয়ে পাত্রের মিশ্রণটি ৫-৭ মিনিট নাড়তে থাকুন। দেখবেন মশা তাড়ানোর ক্রিম তৈরি হয়ে গেছে। একটু মন্দ গন্ধযুক্ত হলেও সামান্য একটু ক্রিম হাতে পায়ে মেখে নিন। মশা আপনার ধারেকাছেও ভিড়বে না। মশা তাড়ানোর ক্রিম ফ্রিজে অথবা অপেক্ষাকৃত কম তাপমাত্রায় রাখতে হবে। তৈরির দিন থেকে ৬ মাস পর্যন্ত এ ক্রিম ব্যবহার করা যাবে।

নিম সাবান: শুধু এডিস মশা নয়, কোন মশা-মাছিই আপনার শরীরে বসবে না। যদি আপনি নিম পাতার পেস্ট অথবা নিম সাবান গায়ে মাখেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে নিমের গন্ধ থাকবে ততক্ষণই আপনি মশা-মাছিমুক্ত থাকবেন। এছাড়া ঘরের কোণায় কোণায় নিম পাতা ছড়িয়ে রাখুন। তাহলে মশা-মাছি ঘরে ঢুকবে না।

অনলাইন ডেস্কদা এগ্রো নিউজ

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রবীণদের যত্নে ওষুধের বাইরেও জরুরি সুষম খাবার, সঙ্গ আর নিরাপদ ঘর

দেশে প্রবীণের সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ছাড়িয়েছে; আন্তর্জাতিক প্রবীণ দিবসে মেডিসিনের চিকিৎসক শামীমা শারমীন বলছেন, ওষুধের পাশাপাশি নিয়মিত খাদ্যাভ্যাস, ঘুম, পরিবারের সময় আর পিছলে পড়া ঠেকানোর ব্যবস্থাই তাঁদের সুস্থ রাখে।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

যুক্তরাষ্ট্রের গ্রামে চিঠি ও পার্সেল পৌঁছাতে কেন দেরি হচ্ছে

দূরের ডাকঘর থেকে কম ঘন ঘন ট্রাক ছাড়ার নতুন পরিকল্পনায় গ্রামের অনেক পার্সেলে এক দিন বাড়তি লাগছে বলে মার্কিন ডাক বিভাগের ইন্সপেক্টর জেনারেলের প্রতিবেদনে উঠে এসেছে; শেষ পর্যন্ত মূল ভূখণ্ডের ৭২ শতাংশ জিপ কোড এর আওতায় আসবে।

American Ag Network৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)