সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস ১২ কিমি/ঘ

চিকিৎসার যে উপাদানগুলো পাবেন রান্নাঘরেই

দৈনন্দিন জীবনে কিছু খুঁটিনাটি শারীরিক সমস্যা দেখা দিতেই পারে। আর এই সমস্যার জন্য আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। এই সমস্যাগুলো সমাধাণের জন্য আপনার রান্নাঘরই যথেষ্ট। কিন্তু

দৈনন্দিন জীবনে কিছু খুঁটিনাটি শারীরিক সমস্যা দেখা দিতেই পারে। আর এই সমস্যার জন্য আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। এই সমস্যাগুলো সমাধাণের জন্য আপনার রান্নাঘরই যথেষ্ট। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে রান্নাঘরের সেই সব উপকরণ গুলি কি ও সেই সাথে তাদের ব্যবহারবীধিও।

স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে রান্নাঘরের এমন তিনটি উপকরণ সম্পর্কে যা আপনার শারীরিক সমস্যার সমাধানে মেডিসিন হিসেবে কাজ করবে। আসুন আজ জেনে নেই সেই তিনটি উপকরণ সম্পর্কে-

আদা: রক্ত সঞ্চালন বাড়াতে এবং পেশির প্রদাহ কমাতে সহায়ক আদা। পাশাপাশি মাসিকের সময় জরায়ুতে হওয়া ব্যথা কমাতেও উপকারী এটি। ‘জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’য়ে প্রকাশিত এক গবেষণায় আদাকে তুলনা করা হয় ‘আইবুপ্রোফেন’য়ের ডোজের সঙ্গে, যা মাসিকের ব্যথা কমাতে ব্যবহার করা হয়। সরাসরি আদা খেতে ভালো না লাগলে আদা চা বানিয়ে খেতে পারেন।

পনির: মাসের বিশেষ দিনগুলো শুরু হওয়ার আগে যদি ‘মুড সুইং’ আর বিরক্তভাব আপনাকে গ্রাস করে তবে ভয়ের কিছু নেই। কারণ স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে, মাসিক হয় এমন ৮৫ শতাংশ নারীই এই সমস্যায় পড়েন প্রতি মাসেই। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম হওয়াই এই জটিলতার মূল কারণ। সমস্যা কমাতে চিজ বা পনির খেতে পারেন। কাঠবাদাম, ব্রকলি, সবুজপাতযুক্ত সবজি, সামুদ্রিক মাছ ইত্যাদিও খেতে পারেন।

ওটমিল: সকালের নাস্তার এই আদর্শ খাবার একজিমা বা চর্মরোগের চিকিৎসায় উপকারী। ওটমিলে থাকা ‘ফাইটোকেমিকেলস’য়ে রয়েছে প্রদাহরোধী উপাদান। এক কাপের এক চতুর্থাংশ পরিমাণ ওটমিল ও পরিমাণ মতো পানি নিয়ে পেস্ট তৈরি করে ত্বকের আক্রান্ত স্থানে ১০ মিনিট মাখিয়ে রাখতে হবে।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)