সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৬%বাতাস ৬ কিমি/ঘ

দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২২০৭ কোটি টাকা

দেশের কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া সার কেনা হবে। এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

দেশের কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া সার কেনা হবে। এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে জিটুজি পদ্ধতিতে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। চুক্তির আওতায় ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানিতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

একই প্রতিষ্ঠানের কাছ থেকে ১১তম লটে আরও ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এছাড়া মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে দুই লটে মোট ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। এর মধ্যে চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ লটে ৪০ হাজার মেট্রিক টন সার আমদানিতে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

আর অষ্টম লটে আরও ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে একই পরিমাণ অর্থ ব্যয় হবে। এ লটেও প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই লটে মোট ৮০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।

এর মধ্যে ঐচ্ছিক প্রথম লটে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৩২ দশমিক ৫০ মার্কিন ডলার। ঐচ্ছিক দ্বিতীয় লটে আরও ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। এ লটে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৩০ দশমিক ৮৩ মার্কিন ডলার।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের এ সার সিএফআর ভিত্তিতে কিনতে ব্যয় হবে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ মার্কিন ডলার।

দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকেও ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম লটের এ সার কিনতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪১০ দশমিক ৮৭৫ মার্কিন ডলার। এর মধ্যে মূল সারমূল্য ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং ব্যাগিং চার্জ ৫ ডলার।

সব মিলিয়ে মরক্কো থেকে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন টিএসপি ও ডিএপি সার এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাফকো থেকে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করবে সরকার। আটটি প্রস্তাবে মোট ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনায় ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

এমএএস/এমএএইচ/

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লবণাক্ত উপকূলে চায়না ম্যান্ডারিন মালটার বাগান, পাইকগাছার বেলালের সাফল্যফল

লবণাক্ত উপকূলে চায়না ম্যান্ডারিন মালটার বাগান, পাইকগাছার বেলালের সাফল্য

খুলনার পাইকগাছায় কপোতাক্ষের তীরে পাঁচ বিঘায় চার শতাধিক মালটা গাছে এবার বাম্পার ফলন; বাগান থেকেই কেজি ২৫০ টাকায় বিক্রি করছেন তরুণ উদ্যোক্তা বেলাল হোসেন।

আর টিভি অনলাইন১২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ভূমিহীন কৃষকদের বিনা জামানতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, বাংলাদেশ ব্যাংকের দেড় হাজার কোটির তহবিলএগ্রোবিজ

ভূমিহীন কৃষকদের বিনা জামানতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, বাংলাদেশ ব্যাংকের দেড় হাজার কোটির তহবিল

ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী ও বিদেশফেরত শ্রমিকদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল করেছে বাংলাদেশ ব্যাংক; ৭ শতাংশ সুদে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত লাগবে না।

ইত্তেফাক১২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বেচবে টিসিবি, সুবিধা পাবেন প্রায় ৪০ লাখ মানুষ

গত রমজানের ৪৫০টির জায়গায় এবার ৫২০টি ট্রাকে সাশ্রয়ী দামে পণ্য বিক্রির পরিকল্পনা করেছে টিসিবি; উপকারভোগী ছয় লাখ বাড়িয়ে প্রায় ৪০ লাখ করার লক্ষ্য।

ইত্তেফাক১২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)