সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৮ কিমি/ঘ

জনবল সংকটে আট বছর ধরে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

গাইবান্ধার পলাশবাড়ীর তালুক জামিরা প্রাণী কল্যাণ কেন্দ্রের দুটি পদই শূন্য থাকায় আট বছর ধরে গবাদিপশুর চিকিৎসাসেবা বন্ধ।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক জামিরা প্রাণী কল্যাণ কেন্দ্রটি জনবল সংকটে আট বছর ধরে বন্ধ রয়েছে।

কেন্দ্রটির দুটি পদের দুটিই শূন্য থাকায় সেখানে আর গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। ২০১৮ সালের পর থেকে পদ দুটি খালি।

ফলে পলাশবাড়ীর হরিনাথপুরসহ আশপাশের কয়েকটি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী উপজেলার প্রান্তিক কৃষকদের পশু চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে।

জানা যায়, ১৯৮৫ সালে হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা বাজারের পশ্চিম পাশে ৮ শতাংশ জমির ওপর কেন্দ্রটি নির্মাণ করা হয়। প্রান্তিক কৃষকদের গবাদিপশুর চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল উদ্দেশ্য।

হরিনাথপুরের পাশাপাশি মনোহরপুর ও পবনাপুর, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই, সাঘাটা উপজেলার পদুমশহর এবং সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের কৃষকরাও এ কেন্দ্রের ওপর নির্ভর করতেন।

গবাদিপশুর ক্ষুরারোগ, তড়কা বা বাছুরের ডায়রিয়ার মতো রোগে সময়মতো চিকিৎসা না পেলে খামারির ক্ষতি দ্রুত বেড়ে যায়।

সূত্র: কৃষি সময়

কৃষি সময়সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

২০ হেক্টরে গরু, রোজকার পনির, কফি আর ফলের বাগান: কোস্টারিকার এক কৃষকের টিকে থাকাফসল

২০ হেক্টরে গরু, রোজকার পনির, কফি আর ফলের বাগান: কোস্টারিকার এক কৃষকের টিকে থাকা

পারিবারিক জমি কমে এলেও কোস্টারিকার কৃষক মাইনর আবারকা ছোট দুগ্ধ খামার, প্রতিদিনের পনির তৈরি এবং কফির ফাঁকে ফল, ভুট্টা ও মরিচ চাষ করে নিজের খামার টিকিয়ে রেখেছেন।

ফুড ফর মজানসি১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্ক্রুওয়ার্ম দমনে কোবাল্টের বদলে বিদ্যুতের বিমে বন্ধ্যা মাছি, ফাঁদে এআইএগ্রোটেক

স্ক্রুওয়ার্ম দমনে কোবাল্টের বদলে বিদ্যুতের বিমে বন্ধ্যা মাছি, ফাঁদে এআই

মাংসখেকো স্ক্রুওয়ার্ম মাছি তেজস্ক্রিয় কোবাল্ট ছাড়াই বিদ্যুৎচালিত ইলেকট্রন বিমে বন্ধ্যা করা গেছে বলে জানিয়েছে টেক্সাস এঅ্যান্ডএম, আর বুনো ও বন্ধ্যা মাছি আলাদা করার এআই ফাঁদ বানাচ্ছে ইউটিএ। অ্যারিজোনায় টুসানের কাছে নতুন আক্রান্তের মধ্যে প্রযুক্তি দুটি কী বদলাতে পারে, আর দক্ষিণ এশিয়ার জন্য এর অর্

অনলাইন ডেস্ক১৪ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
সেরা মোহেয়ারের স্বীকৃতি পেলেন দক্ষিণ আফ্রিকার অ্যাঙ্গোরা ছাগলচাষি লয়েড শর্টলাইভস্টক

সেরা মোহেয়ারের স্বীকৃতি পেলেন দক্ষিণ আফ্রিকার অ্যাঙ্গোরা ছাগলচাষি লয়েড শর্ট

রবার্ট সোবুকওয়ে টাউনের বর্ডেন ফার্মিংয়ের লয়েড শর্ট ২০২৬ সালের দাইদো চ্যাম্পিয়নশিপ মোহেয়ার পুরস্কারে প্রথম হয়েছেন; বাচ্চা ছাগলের গ্রীষ্মকালীন পশমের গড় দাম দেখে এই পুরস্কার দেওয়া হয়।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)