সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৮%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

চাঁদপুরের নাম ভাঙিয়ে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ৪

চাঁদপুরের নাম ভাঙিয়ে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে আসা একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁদপুরের নাম ভাঙিয়ে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে আসা একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড (যার মধ্যে দুটি ভারতীয়) ও নগদ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কালিয়ার ফুরকান শেখ, চান্দু শেখ, রাতুল হোসেন নবেল ও শহিদুল শেখ।

চাঁদপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে তা এডিট করে ভুয়া পেজ এবং হোয়াটসঅ্যাপ আইডি খুলতো। এরপর ইলিশ মাছ, ফার্নিচার, জুতা, কলম, শিশুদের খেলনা ও অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন ও রিলস তৈরি করে বুস্ট পোস্টের মাধ্যমে ছড়িয়ে দিতো। ক্রেতাদের সঙ্গে যোগাযোগের জন্য তারা অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করতো।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় দুটি পৃথক মামলা করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে কালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। একই ঘটনায় আগে গ্রেফতার দুজনসহ এ পর্যন্ত মোট ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শরীফুল ইসলাম/একিউএফ

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

নারকেল-পোস্তের গ্রেভিতে চিতল মাছের কোপ্তা কালিয়া, রইল রেসিপিরান্নাবান্না

নারকেল-পোস্তের গ্রেভিতে চিতল মাছের কোপ্তা কালিয়া, রইল রেসিপি

গতানুগতিক চিতলের পদ থেকে আলাদা কিছু চাইলে বানাতে পারেন নারকেল ও পোস্তবাটার গ্রেভিতে চিতল মাছের কোপ্তা কালিয়া; রেসিপি দিয়েছেন সৈয়দা তাসফিয়া ইসলাম মাহি।

সমকাল৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্যজীবীদের প্রশিক্ষণে প্রযুক্তির জ্ঞান বাড়ানোর তাগিদ চট্টগ্রামের জেলা প্রশাসকেরমৎস্য

মৎস্যজীবীদের প্রশিক্ষণে প্রযুক্তির জ্ঞান বাড়ানোর তাগিদ চট্টগ্রামের জেলা প্রশাসকের

চট্টগ্রামে মৎস্যজীবীদের প্রশিক্ষণ উদ্বোধনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বিদেশের বাজারে বাংলাদেশের মাছ পৌঁছাতে মান, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বাড়াতে হবে।

বাংলা নিউজ ২৪৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, মাছে সবচেয়ে বেশি ১১.৭২ শতাংশএগ্রোবিজ

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, মাছে সবচেয়ে বেশি ১১.৭২ শতাংশ

কনজুমারস ফোরামের হিসাবে অক্টোবরে ১৫টি নিত্যপণ্যের দাম গড়ে ৪.৩৯ শতাংশ বেড়েছে, মাছের দাম বেড়েছে ১১.৭২ শতাংশ। শীতের সবজি ওঠায় সবজির দাম ৩.১২ শতাংশ কমলেও বগুড়া-রংপুরের চাষিরা খরচ তুলতে পারছেন না।

ইত্তেফাক৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)