সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩১°মেঘলাআর্দ্রতা ৫৮%বাতাস ৮ কিমি/ঘ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের পদধ্বনি, খেজুর গাছে রস পাতার প্রস্তুতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের আগমন বার্তা জানান দিচ্ছে গাছিদের খেজুর গাছ কাটার ব্যস্ততা। খেজুর গাছের বাগানে ও মাঠে চলছে রস পাতার চূড়ান্ত প্রস্তুতি। কয়েকদিনেই নামবে শীত, সে সঙ্গে নামবে রসগুড়ের আমেজ।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের আগমন বার্তা জানান দিচ্ছে গাছিদের খেজুর গাছ কাটার ব্যস্ততা। খেজুর গাছের বাগানে ও মাঠে চলছে রস পাতার চূড়ান্ত প্রস্তুতি। কয়েকদিনেই নামবে শীত, সে সঙ্গে নামবে রসগুড়ের আমেজ।

শীত এখনও আসেনি। তবে আসতেও যে বাকি নেই তা বলে দিচ্ছে প্রকৃতি। সূর্যকিরণ কিছুটা তির্যক এখন, বলা যায় তাপ দিচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে। যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গাছিদের হাতের ছোঁয়ায় সেজে উঠতে শুরু করেছে খেজুর গাছ। এই একটি মৌসুম যেন তাদের।

চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় স্থানীয় কয়েকজন গাছি জানান, ১৩ থেকে ২০ বছর এ কাজের সাথে যুক্ত থাকার কথা। পারিবারিকভাবে এই পেশা গ্রহণের কথা জানান তারা।

গাছ কাটার কাজটিও শিল্পে আর দক্ষতায় ভরা। ডাল কেটে গাছের শুভ্র বুক বের করার মধ্যে রয়েছে কৌশল। রয়েছে ধৈর্য ও অপেক্ষার ব্যাপার।

স্থানীয় এক গাছি জানান, এইটা (কাটা অংশ) চাইছে দেয়ার পরে দিন পনেরো শুকাবে। না শুকাইলে পরে রস ঘোলা হবে। শক্ত কাঠ কাটা এবং চাছার জন্য ব্যবহার করা দুই ধরনের দা দেখান তিনি।

সারা বছর জমি মালিকের হলেও শীত মৌসুমের কয়েকমাস খেজুর গাছগুলো হয়ে যায় গাছিদের। স্থানীয়দের সঙ্গে রয়েছে একটি চুক্তিও।

স্থানীয় এক গাছি বলেন, ‘গাছের মালিক এই গাছের মাথাটা বিক্রি করে দেয়। এক মৌসুমে ১২০-১৩০ টাকায়। কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আমার সময়। আমরা পাটালি করি আর গুড় করি ওটা ওই মালিক দেখবে না।’

তবে গ্রামবাসী বলছেন, গাছ যেমন কমে যাচ্ছে, কমে যাচ্ছে গাছির সংখ্যাও।

তাদের একজন জানান, যেহেতু এই গাছ কাটা খুব পরিশ্রমের কাজ এবং এর থেকে খুব সন্তোষজনক আয় হয় না। এর কারণে মানুষ দিনে দিনে এই কাজগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে।

আরেকজন জানান, আমারও এই দুইশোর উপরে ছিলো গাছ ছিলো। আমি অনেকগুলো কেটে ফেলেছি। নিজে কাটতে পারি নাই, গাছিও পাই না বলে।

তবে কারো কারো বিশ্বাস, যতই সংকট আসুক, এই ঐতিহ্য শেষ হবার নয়।

স্থানীয় একজন বলেন, ‘না, বন্ধ হবে না এইটা। পারিবারিকভাবে চলতে আছে। আমার ছেলে কাটে। ছেলের আবার ছেলে কাটবে।’

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফল

সম্পর্কিত খবর

ফল

ইউটিউব দেখে আনারকলি চাষ, নওগাঁর তরুণ মোরছালিনের মাচায় থোকা থোকা ফল

নওগাঁর বদলগাছীর পাঁচঘড়িয়ায় ১৪ শতাংশ জমিতে মাচায় আনারকলি (প্যাশন ফল) চাষ করেছেন তরুণ মোরছালিন আহম্মেদ; খরচ প্রায় ৫০ হাজার টাকা, তিন মাসে ফল, এখন দিনে ৮-১০ কেজি তুলছেন, কেজি ৪০০-৪৫০ টাকা।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

২০০ টাকার একটি চারা থেকে সাড়ে আট বিঘার লেবু বাগান, যশোরের প্রেম কুমারের গল্প

যশোরের বাঘারপাড়ার মাঝিয়ালী গ্রামের প্রেম কুমার ২০১১ সালে ২০০ টাকায় একটি বীজহীন কাগজি লেবুর চারা কিনে শুরু করেন; এখন সাড়ে আট বিঘায় দেড়-দুই হাজার গাছ, মাসে আয় লাখ টাকা।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

গোপালগঞ্জে সামাউলের ২২ একরের বীজহীন লেবু বাগান, বছরে আয় অর্ধকোটি টাকা

ছয় বছর আগে আড়াই একর ইজারা জমিতে শুরু করে গোপালগঞ্জের উদ্যোক্তা সামাউল ইসলাম এখন ২২ একরে ১২ হাজার বীজহীন লেবুগাছের বাগান করেছেন; বছরে আয় প্রায় অর্ধকোটি টাকা, কাজ করছেন ২৫ জন।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)