সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৬%বাতাস ১২ কিমি/ঘ

যশোরের ঝিকরগাছায় ২৩০ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হচ্ছে ফুল গবেষণা কেন্দ্র

ফুল চাষের জন্য সরকার বড় পরিসরে গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ হিসেবে ‘যশোর জেলার ঝিকরগাছায় ফুল গবেষণা কেন্দ্র স্থাপন’ নামের একটি প্রকল্প হাতে নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। ২৩০ কোটি ৮০

ফুল চাষের জন্য সরকার বড় পরিসরে গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ হিসেবে ‘যশোর জেলার ঝিকরগাছায় ফুল গবেষণা কেন্দ্র স্থাপন’ নামের একটি প্রকল্প হাতে নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। ২৩০ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২০ হেক্টর জমি অধিগ্রহণ করে একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী ফুল গবেষণা কেন্দ্র স্থাপনের করতে যাচ্ছে সরকার।

পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা সারাবাংলাকে জানান, প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া চলছে। এর মধ্যেই প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুল গবেষণা কেন্দ্র স্থাপনের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে দেশে ফুল ও শোভাবর্ধনকারী উদ্ভিদের উৎপাদন ২০ শতাংশ বৃদ্ধি এবং ফুল জাতীয় পণ্য সংগ্রহের পর ১৫ শতাংশ ক্ষতি কমিয়ে আনা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের আবহাওয়া ও মাটি ফুল চাষের জন্য অত্যন্ত সহায়ক। বর্তমানে দেশে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। ৫০ হাজার কৃষক ফুল চাষের সঙ্গে সম্পৃক্ত। প্রায় ১০ লাখ লোকের জীবন-জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফুল বাণিজ্যের ওপর নির্ভরশীল।

যশোর জেলার বির্স্তীর্ণ এলাকায় ফুল চাষে দেশের চাহিদার প্রায় ৭০ শতাংশ যোগান দিচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিত লাভ করেছে। ভবিষ্যতে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপেও ফুল রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কালের কন্ঠকে জানায়, আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ১০টি ফুলের ১৯টি জাত উদ্ভাবন করেছে এবং ফুল ও শোভাবর্ধনকারী উদ্ভিদের চাষ পদ্ধতি, ফুল সংগ্রহ প্রযুক্তি, প্যাকেজিং ইত্যাদি সম্পর্কিত ২০টি কলাকৌশল উদ্ভাবন করেছে।

অনলাইন ডেস্কদা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

চাটমোহরের হাটে কাঁচা পাটের জমজমাট বেচাকেনা, তবু কমছে আবাদ

চলনবিল অঞ্চলের কৃষকেরা নৌকা, ভ্যান ও ট্রাকে পাট নিয়ে আসছেন চাটমোহরের সাপ্তাহিক হাটে; আঁশের দৈর্ঘ্য ও রং দেখে দাম ঠিক হচ্ছে, তবে আগের চেয়ে দাম ও চাহিদা কম থাকায় পাটের আবাদ কমছে।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

পাবনার শরৎনগর পশুর হাটে সপ্তাহে দুই দিন জমজমাট গরু-মহিষের বেচাকেনা

ভাঙ্গুড়ার শরৎনগর হাটে শনি ও বুধবার দেশি গরু, মহিষ, ছাগল ও ভেড়া কিনতে আসেন আশপাশের জেলার খামারি ও পাইকার; একসময় বড়াল নদে নৌকায় গরু আসত, এখন আসে মিনিট্রাক আর পিকআপে।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

রুয়ান্ডা ও কেনিয়ায় কফি চাষিদের আয় বাড়াচ্ছে ধোয়ার কেন্দ্র আর সমবায়

আন্তর্জাতিক কফি দিবসে এফএও জানিয়েছে, রুয়ান্ডার কফি ধোয়ার কেন্দ্র আর কেনিয়ার বারিঙ্গো কাউন্টির সংস্কার করা সমবায় কীভাবে ক্ষুদ্র কফি চাষিদের মান ও আয় বাড়াচ্ছে।

এফএও নিউজরুম১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)