৫ বন্ধুর কৃষি বিপ্লব
মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের পাঁচ তরুণ—ফয়সাল বিন মালেক, আল ফারুক আহমেদ, ফাহিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মাহমুদ ও আব্দুল্লাহ আল মামুন দেশ-বিদেশে উচ্চশিক্ষা শেষে আবারও ফিরেছেন গ্রামে। শুরু করেছিলেন দুটি গরু দিয়ে খামার, আজ সেটি শতাধিক গরু ও মহিষের খামারে পরিণত হয়েছে।
শুধু গরুর খামার নয়, ৭০ বিঘা জমিতে নানারকম ফল-ফসলের চাষাবাদেও যুক্ত হয়েছেন তারা। তরুণ প্রজন্মের এ উদ্যোগ প্রমাণ করছে, শিক্ষিত যুবকেরা চাইলে কৃষিকে পেশা ও সম্ভাবনার নতুন দিগন্তে নিয়ে যেতে পারে।





মন্তব্য
(০)