সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

বৃক্ষমেলায় গাছের সঙ্গে সমানতালে বিক্রি হচ্ছে সার-মাটি

রাজধানীর আগারগাঁওয়ে চলমান বৃক্ষমেলায় গাছের সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে মাটিও। মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ও পরিবেশ সংগঠনগুলো শুধু চারা নয়, গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার জৈব ও খনিজ মাটিও বিক্রি করছেন।

জৈব

রাজধানীর আগারগাঁওয়ে চলমান বৃক্ষমেলায় গাছের সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে মাটিও। মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ও পরিবেশ সংগঠনগুলো শুধু চারা নয়, গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার জৈব ও খনিজ মাটিও বিক্রি করছেন।

শুক্রবার (১১ জুলাই) সরেজমিনে আগারগাঁওয়ে আয়োজিত বৃক্ষমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মেলায় দেখা যায়, স্টলগুলোতে গাছের পাশাপাশি বাগান করার জন্য উপযোগী কোকোপিট, ভার্মি কম্পোস্ট, গার্ডেনিং সয়েল, পটিং মিক্স, কেঁচো সারসহ নানা ধরনের মাটি রয়েছে। যারা ছাদে বা বারান্দায় গাছ লাগান, তারা এসব মাটি কিনে নিচ্ছেন পছন্দ অনুযায়ী।

বিক্রেতারা জানিয়েছেন, ৪০ কেজির এক বস্তা মাটি ২০০ টাকা, ৫ কেজি রেডিমিক্স মাটি ১২৫টাকা, ২৫ কেজি রেডিমিক্স মাটি ৪৫০টাকা, এক কেজি নিম খৈল গুড়া ১৭০, ক্যাকটাস সয়েল এক কেজি ৭০ টাকা, এগ্লোনিমা ৭০ টাকা এবং সার এবং গোবর মিশ্রিত ৫০ কেজি মাটি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

জান্নাত নার্সারীর স্বত্তাধিকারী রানা হোসেন জাগো নিউজকে বলেন, আমরা সব ধরনের মাটি বিক্রি করি। বিশেষ করে বিদেশি কিছু গাছের জাত আছে। এদের প্রত্যেকের জন্য আলাদা মাটি প্রয়োজন হয়। যেমন এগ্লোনিমা গাছের জন্য আলাদা মাটি, আমার নিম গাছের জন্য প্রয়োজন আলাদা সার। যারা ছাদ বাগান করেন তারা বেশি মাটি কিনেন। ইনডোর প্ল্যান্টিং যারা করেন, তারা রেডিমিক্স মাটি বেশি কেনেন।

মেলায় গাছ কিনতে আসা আফরোজা খানম জাগো নিউজকে বলেন, ভালো ফল পেতে হলে সঠিক মাটির ব্যবহার জরুরি। আমার ছাদে ২০ রকমের গাছ রয়েছে। গাছ ভেদে মাটি কিনেছি। বেশিরভাগ মাটি সার মিশ্রিত। তবে দাম কিছুটা বেশি। বাগান করতে হলে হাজার হাজার টাকার মাটি দরকার।

উদ্ভিদবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের সময়ে টেকসই নগর কৃষি ও বাগান চর্চা গড়ে তুলতে হলে শুধু চারা নয়, উপযুক্ত মাটির গুরুত্ব বোাঝা জরুরি। মাটির গুণগত মান, পানি ধারণক্ষমতা, জীবাণুর উপস্থিতি ইত্যাদি একটি গাছের বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। তাই গাছ বুঝে সঠিক মাটি ও সার ব্যবহার করতে হবে।

আরএএস/এএমএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

জৈব

সম্পর্কিত খবর

ফল

বাংলাদেশে ত্বীন ফলের বাণিজ্যিক চাষের সম্ভাবনা কেমন?

বাংলাদেশ কৃষিখাতে বিশ্বের দরবারে গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছে। বাংলাদেশে ব্যাপক ত্বীন বা ডুমুর চাষাবাদের ফলে বিকল্প আরেকটি সম্ভাবনা তৈরি হয়েছে। এসব ফলকে কেউ কেউ ফার্মফ্রেশ বা অর্গানিক বাগান নামে পরিচয় দেন। অনেক ক্ষেত্রে এসব স্থানে এগ্রো ট্যুরিজমও গড়ে উঠেছে। এসব বাগানে অনেক প্রকৃতির এক্সো

জাগো নিউজ ২৪৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
জৈব

চরাঞ্চলে যে পদ্ধতিতে মসলার উৎপাদন বাড়ানো সম্ভব

বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধলেশ্বরী ইত্যাদি নদীর তীরে প্রায় ৮.৩ লাখ হেক্টর চর আছে। যার প্রায় ৫.২-৭.৯ লাখ হেক্টর চাষযোগ্য। এ দেশের চরাঞ্চলে প্রায় ৬৫ লাখ লোক বসবাস করেন। চরের জমিতে পুষ্টি উপাদান এবং জৈব পদার্থের ঘাটতি থাকে। বাংলাদেশে লবণাক্ততা মুক্ত চরাঞ্চলগুলো হলো কুড়িগ্রাম,

জাগো নিউজ ২৪৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
পরিবেশ

আরবা মিনচে ইথিওপীয় গবেষকদের শেখানো হলো ভারতের জলবিভাজিকা পদ্ধতি

আরবা মিনচে চার দিন ধরে ২৮ জন ইথিওপীয় গবেষক, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এনজিওকর্মী আইসিএআর ও আইসিআরআইস্যাটের বিজ্ঞানীদের কাছ থেকে শিখেছেন ভূদৃশ্যভিত্তিক প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা; শ্রেণিকক্ষের পাঠের সঙ্গে ছিল জিআইজেড-সমর্থিত একটি ক্ষুদ্র জলবিভাজিকা পরিদর্শন।

CGIAR১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()