সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

বৈশাখের প্রথম দিন থেকে ফসল ঘরে তুলছেন কৃষকরা

সুনামগঞ্জের হাওরে বৈশাখের প্রথম দিনে চলছে পাকা ধান কাটার উৎসব। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কৃষকরা পরিবার পরিজন নিয়ে মাঠে ছুটছেন। সারাদিন সোনালি ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন।

পরিবেশ

সুনামগঞ্জের হাওরে বৈশাখের প্রথম দিনে চলছে পাকা ধান কাটার উৎসব। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কৃষকরা পরিবার পরিজন নিয়ে মাঠে ছুটছেন। সারাদিন সোনালি ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন।

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের কৃষক উস্তার আলী। মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে পাঁচ একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। সেই ধানের বাম্পার ফলন হলেও ধান ঘরে তোলা নিয়ে ছিল চরম শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে অবশেষে বৈশাখের প্রথম দিনে স্বপ্নের ফলানো সেই ধান কেটে মাড়াই দিয়ে প্রখর রোদে শুকাচ্ছেন তিনি। সেই সঙ্গে এবার উৎপাদন আর সংগ্রহ ভালো হওয়ায় চোখে মুখে আনন্দ তার।

উস্তার আলী বলেন, '২০ হাজার টাকা খরচ করে হাওরে বোরো ধানের আবাদ করেছিলাম। সেই ধানের বাম্পার ফলন হয়েছে। এমনকি এ বছর ৬০ মণ ধান বিক্রি করতে পারব বলে আশা করছি।'

আরও পড়ুন

আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের ১৩৭টি হাওরে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তারমধ্যে বৈশাখের প্রথম দিনে এই অঞ্চলের ৩০টি হাওরে লক্ষাধিক কৃষক সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাথায় গামছা পেচিয়ে ধান কাটতে মাঠে নামেন। একদিকে কৃষকরা ধান কাটছেন অন্যদিকে কৃষাণীরা সেই ধান রোদে শুকাচ্ছেন কেউবা আবার সেই ধান বস্তাবন্দি করে সংরক্ষণ করছেন।

কৃষকরা জানান, বৈশাখের প্রথম দিনে কষ্টের ফলানো সোনালি ধান ঘরে তুলতে পেরে আনন্দিত তারা। এই হাওরকেই ঘিরেই তাদের বৈশাখ। করচার হাওরের কৃষক আমির উদ্দিন জাগো নিউজকে বলেন, 'এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করি এই ধান বিক্রি করে ছেলে মেয়ে নিয়ে বছর পার করতে পারব।'

আরেক কৃষক রুহুল মিয়া জাগো নিউজকে বলেন, যেভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল ধান ঘরে তোলা নিয়ে সত্যি খুব দুশ্চিন্তায় ছিলাম। তবে এখন আবহাওয়া ভালো আর ধান ও পেকে গেছে তাই পরিবারের সবাইকে নিয়ে বৈশাখের প্রথম দিনে ধান কাটতে মাঠে নেমেছি।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে সুনামগঞ্জে দুই লাখ ২৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছেন কৃষকরা। যেখান থেকে এ বছর ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন ধান উৎপাদিত হবে। টাকার অংকে যার বাজারমূল্য ৪ হাজার একশ ১০ কোটি টাকা।

তবে সুনামগঞ্জ কৃষি বিভাগের উপ পরিচালক বিমল চন্দ্র সোম জাগো নিউজকে বলেন, 'ধান ঘরে তুলতে কৃষকদের সহযোগিতা ও দূর্যোগ মোকাবিলা করার জন্য এরই মধ্যে বিভিন্ন উপজেলায় জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা মাঠ পর্যায়ে থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি।'

এছাড়াও চলতি মৌসুমে বৃষ্টির পানিতে দেখার হাওরের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ৬০ হেক্টর করে বোরো ধান তলিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।

আরও পড়ুন

কেএসকে/এমএস

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

রাইস সলিউশন অ্যাপ, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের উদ্যোগ

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

যশোরের শার্শায় বেড়েছে পাট চাষ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

তামাক চাষ কেন জনস্বাস্থ্যের জন্য ‘অশনিসংকেত’

পাচারের থাবায় নিশ্চিহ্ন হওয়ার পথে বিচিত্র প্রাণী লেমুর

সম্ভাবনাময় ভোজ্যতেল পেরিলা চাষ করবেন যেভাবে

পাতার আড়ালে লুকিয়ে থাকা লোমশ শুঁয়োপোকার বিস্ময়কর জীবন

সম্পাদক: কে. এম. জিয়াউল হক © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগোনিউজ২৪.কম, একেসি প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান আজহার কমফোর্ট কমপ্লেক্স (৫ম তলা), গ-১৩০/এ প্রগতি সরণি, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২ ৮৮ ০২ ২২২২৬২৬৮৯ , [email protected]

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()