টেকসই ও লাভজনক কৃষিকাজে টানা ২০ বছর একই সাফল্য ধরে রেখেছেন টাংগাইলের চাষা আজিজ। বিভিন্ন ফল ফসলের ধারাবাহিকতায় এবার তার তিন একরের বাগানে সাফল্যে এগিয়ে আছে উচ্চমূল্যের কয়েক জাতের কুল। কাঙ্ক্ষিত লাভের ব্যাপারে আশাবাদী তিনি।
প্রাকৃতিক জ্ঞান আর উদ্ভাবনী ক্ষমতা নিয়ে কৃষিকাজ করেন চাষা আজিজ। বিভিন্ন ক্ষেত্রে অবদান রেছে ২০০৮ সালে পেয়েছিলেন চ্যানেল আই কৃষি পদক। লেবু, কমলা, প্যাশন ফল, আনারস চাষে সাফল্যের জন্য সাড়া ফেলেছেন বেশ কয়েকবার। মাঠে তরল সার প্রয়োগের অভাবনীয় ফলাফল নিয়েও হেঁটেছেন বহুদূর। এবার ৩ একরের কুল বাগান থেকেও জানান দিচ্ছেন নতুন সাফল্যের কথা।





মন্তব্য
(০)