২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষি উৎপাদনের মূল্য মৌলিক দামে রেকর্ড ৫৫৮.৭ বিলিয়ন (৫৫,৮৭০ কোটি) ইউরোতে পৌঁছেছে, যা ২০২৪ সালের ৫৩২.৯ বিলিয়ন ইউরোর চেয়ে ৪.৮ শতাংশ বেশি। ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের (Eurostat) কৃষি অর্থনৈতিক হিসাবে এ তথ্য এসেছে। এই হিসাবে ফসল, প্রাণিসম্পদ ও কৃষি সেবার মূল্য এবং খাতটির উৎপাদিত কিছু পণ্য ও সেবা ধরা হয়।
উৎপাদনে ব্যবহৃত পণ্য ও সেবার মোট খরচ, যাকে মধ্যবর্তী ভোগ বলা হয়, ১.৮ শতাংশ বেড়ে ৩০৯.১ বিলিয়ন ইউরো হয়েছে। ফলে কৃষি খাতের মোট মূল্য সংযোজন ৮.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪৯.৫ বিলিয়ন ইউরোতে।
মোট উৎপাদনের প্রায় অর্ধেক (৪৮.৯ শতাংশ, ২৭৩.২ বিলিয়ন ইউরো) এসেছে ফসল থেকে, আর প্রাণী ও প্রাণিজ পণ্য থেকে ৪২.৬ শতাংশ (২৩৮.২ বিলিয়ন ইউরো)। বাকি ৮.৫ শতাংশ (৪৭.৩ বিলিয়ন ইউরো) কৃষি সেবা ও আনুষঙ্গিক কার্যক্রমের। আগের বছরের তুলনায় ফসলের মূল্য বেড়েছে ১.৬ শতাংশ, প্রাণিজ উৎপাদনের মূল্য বেড়েছে ৯.২ শতাংশ।
২৭টি সদস্য দেশের মধ্যে ২২টিতে উৎপাদনের মূল্য বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে রোমানিয়ায় (১৩.৬ শতাংশ); চেকিয়া, আয়ারল্যান্ড, এস্তোনিয়া, স্লোভাকিয়া ও অস্ট্রিয়ায় বৃদ্ধি ১০ শতাংশের বেশি। অন্যদিকে গ্রিসে উৎপাদনের মূল্য কমেছে ২.৯ শতাংশ, সাইপ্রাসে ১.৮ শতাংশ, আর পর্তুগাল, ফিনল্যান্ড ও মাল্টায় কমেছে ১ শতাংশের কম।
ছবি: Ioan Cepaliga / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: The Cattle Site


মন্তব্য
(০)