সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৭%বাতাস ৬ কিমি/ঘ

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মেয়র বাজারে নিলামে বিক্রি হয়েছে আট হাজার ৫১০ টাকায়।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মেয়র বাজারে নিলামে বিক্রি হয়েছে আট হাজার ৫১০ টাকায়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মাছটি আড়তে আনা হলে নিলামের মাধ্যমে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী। তিনি 'ঘরামী ফিস কুয়াকাটা'র স্বত্বাধিকারী। মাছটির উচ্চমূল্য নিয়ে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, ক্রেতা জয়নাল ঘরামী মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলে জানিয়েছেন। এর আগে, বুধবার (১১ নভেম্বর) ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি। উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বড় সাইজের ইলিশ। তবে বড় আকৃতির ইলিশ দেখতে ও কেনার আগ্রহ রয়েছে অনেকের।

মাছটি ধরা পড়া ট্রলারের জেলে নবী হোসেন বলেন, আমরা প্রতিদিন সাগরে মাছ ধরতে যাই। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটিই প্রথম বড় ইলিশ পেয়েছি। ছোট ইলিশের পাশাপাশি এত বড় একটি মাছ পেয়ে আমরা খুশি। ভালো দামে বিক্রি করতে পেরে আর্থিকভাবেও লাভবান হয়েছি।

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। বড় ইলিশ খাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু বর্তমান বাজারদরে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে ইলিশ এখন স্বপ্নের মতো। মাছটি কিনতে চেয়েছিলাম, কিন্তু দাম বেশি হওয়ায় পারিনি।

মাছটির ক্রেতা জয়নাল ঘরামী বলেন, সাগরে মাছের পরিমাণ কম। যা পাওয়া যায়, তার বেশিরভাগই ছোট আকারের। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫১০ টাকায় কিনেছি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। আশা করছি, ভালো দামেই বিক্রি করতে পারব।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ ধরা পড়েছে বলেই ইলিশের উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। উৎপাদন ও প্রাপ্যতা বুঝতে দীর্ঘমেয়াদি গবেষণা এবং মাছ আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকৃতির ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। এ জন্য জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে এবং ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসজেডএইচ

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

দশ পদে একজন কর্মকর্তা, বন্ধ হ্যাচারি: সিলেটের সরকারি মৎস্যবীজ খামার ধুঁকছেমৎস্য

দশ পদে একজন কর্মকর্তা, বন্ধ হ্যাচারি: সিলেটের সরকারি মৎস্যবীজ খামার ধুঁকছে

জনবল সংকট, দূষিত পানি আর আধুনিক প্রযুক্তির অভাবে সিলেটের খাদিমনগরের সরকারি মৎস্যবীজ খামারের হ্যাচারি ১০ থেকে ১২ বছর বন্ধ; স্থানীয় মাছচাষিরা মানসম্মত পোনার সুবিধা পাচ্ছেন না।

কৃষি সময়১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

আট জেলায় ৩০ মডেল খাল: পাড়ে গাছ, পানিতে মাছ, হাঁস পালবেন হতদরিদ্ররা

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, এ বছর আট জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত হয়েছে; শুধু পানি ধরে রাখা নয়, সমবায়ভিত্তিক মাছ চাষ, হাঁস পালন ও কুটিরশিল্পে কাজে লাগানো হবে এসব খাল।

আজকের পত্রিকা১৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের সক্ষমতা দ্বিগুণ হবে, বছরে ১৪ হাজার টনমৎস্য

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের সক্ষমতা দ্বিগুণ হবে, বছরে ১৪ হাজার টন

জাইকার অর্থায়নে ২৩২ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্পে আধুনিক হচ্ছে বিএফডিসির কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র; বছরে মাছ নামানোর সক্ষমতা ৭ হাজার থেকে বেড়ে হবে ১৪ হাজার টন।

বাসস১৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)