সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

পুকুরে মিললো বিলুপ্তপ্রায় ধুম তরুণাস্থি কচ্ছপ

বাগেরহাটে বিলুপ্তপ্রায় ধুম তরুণাস্থি প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২০ এপ্রিল) দুপুর সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের হানিফ ফকির নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরার জালে কচ্ছপটি ধরা পড়ে।

মৎস্য

বাগেরহাটে বিলুপ্তপ্রায় ধুম তরুণাস্থি প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২০ এপ্রিল) দুপুর সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের হানিফ ফকির নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরার জালে কচ্ছপটি ধরা পড়ে।

খবর পেয়ে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকতার্রা উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

ধুম তরুণাস্থি কচ্ছপ ভারত, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের কচ্ছপটি সংরক্ষিত প্রজাতির বলে জানিয়েছে প্রাণী সংরক্ষণ বিভাগ।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের হানিফ ফকির বলেন, 'দুপুরে পুকুরে মাছ ধরার সময় জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে এটা আমার কাছে রেখে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোক এসে কচ্ছপটিকে নিয়ে যায়। আমরা এমন কচ্ছপ আগে কখনো দেখিনি।'

খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহম্মেদ বলেন, বাগেরহাট থেকে ধুম তরুণাস্থি প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটি অবমুক্ত করা হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মৎস্যে পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করার ডাক শুভেন্দুর, কেন্দ্রের ৯ কোটি রুপির তহবিল

কলকাতায় কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং ও মুখ্যমন্ত্রীর যৌথ পৌরোহিত্যে রাজ্য মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে উৎপাদন বৃদ্ধি, অ্যাকোয়াকালচার সম্প্রসারণ ও বাজার সংযোগ নিয়ে আলোচনা; চার মাসে পোর্টালে ২.৮ লাখ আবেদন, ১.২ লাখ মৎস্যজীবীর রেজিস্ট্রেশন, বাঁকুড়া-পুরুলিয়ায় ছয়টি অমৃত সরোবর অনুমোদন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

রোমে ইতালির সঙ্গে মৎস্য-প্রাণিসম্পদ সমঝোতায় আগ্রহ, খামারিরা আসবেন কৃষক কার্ডে

রোমে এফএও সদর দপ্তরের অনুষ্ঠানের সাইডলাইনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও ইতালির কৃষি মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি লুইজি দে’এরামোর বৈঠকে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমিতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারকের বিষয়ে দুই পক্ষ আগ্রহ জানিয়েছে।

কৃষি সংবাদ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

ঐতিহ্যবাহী দেশীয় মাছ

আমাদের দেশের অধিকাংশ ঐতিহ্যবাহী দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু টিকে আছে আমাদের মাছ চাষিদের কল্যাণে। আসুন ছবির মাধ্যমে আজ আমরা কিছু ঐতিহ্যবাহী দেশীয় মাছ দেখে নেই।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()