সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

৮ হাজার মুরগি মরে তিন মাসে সোহাগের দুই দশকের স্বপ্ন শেষ

তিলে তিলে গড়া স্বপ্ন। চোখের সামনে নিঃশেষ হচ্ছে ধীরে ধীরে। ঠাঁই দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে দেখা ছাড়া যেন কিছুই করার নেই সোহাগের। সোহাগ শেখের ২০ বছর ধরে গড়ে তোলা খামার। নিজ বাড়ির আঙিনায় তিনতলা বিশিষ্ট খামারটিতে গত তিন মাসে বার্ড ফ্লুতে প্রায় ৮ হাজার মুরগি মারা গেছে। স্বপ্ন বাঁচাতে বিভিন্ন ধরনের ও

লাইভস্টক

তিলে তিলে গড়া স্বপ্ন। চোখের সামনে নিঃশেষ হচ্ছে ধীরে ধীরে। ঠাঁই দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে দেখা ছাড়া যেন কিছুই করার নেই সোহাগের। সোহাগ শেখের ২০ বছর ধরে গড়ে তোলা খামার। নিজ বাড়ির আঙিনায় তিনতলা বিশিষ্ট খামারটিতে গত তিন মাসে বার্ড ফ্লুতে প্রায় ৮ হাজার মুরগি মারা গেছে। স্বপ্ন বাঁচাতে বিভিন্ন ধরনের ওষুধ ও ভ্যাকসিন দিয়েও লাভ হয়নি।

এক সময় খামারটির লেয়ার মুরগি থেকে প্রতিদিন হাজার হাজার ডিম উৎপাদন হতো। কিন্তু তিন মাসের ব্যবধানে দুই দশকের গড়া স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় একদিকে যেমন ভেঙে পড়েছেন, অপরদিকে ঋণের চাপে দিশাহারা অবস্থা সোহাগের।

খামারি সোহাগ শেখ বলেন, আমি এই ২০ বছর ধরে মুরগির খামারের ব্যবসা করছি। ছোট খামারটিতে তিলে তিলে পুঁজি বাড়িয়ে ১১ হাজার মুরগি উঠিয়েছি। কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎ করে মুরগি মারা যাওয়া শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক রোগ ভেবে বিভিন্ন ওষুধ ও ভ্যাকসিন দিয়েছি। কিন্তু ডিসেম্বরের পর থেকে এই পর্যন্ত প্রায় ৮ হাজার মুরগি মারা গেছে। বর্তমানে মাত্র তিন হাজার আছে, সেগুলোও মরতেছে। প্রতিদিনই মুরগি মরে আর বস্তা ভরে ভরে মাটি চাপা দিই অথবা নদীতে ফেলছি। আমার পরিবারসহ ছয়জন কর্মচারীর জীবিকা এই খামারের ওপর। তাদের প্রত্যেককে মাসে ১৬ হাজার টাকা করে বেতন দিতে হয়। ৮ হাজার মুরগির খামারটিতে আমার প্রায় অর্ধ কোটি টাকার মতো বিনিয়োগ ছিল। সব শেষ হয়ে গেছে।

খামারির অভিযোগ, ভালো সময়ে বিভিন্ন দোকানদার ও কিস্তির লোকেরা বাসায় এসে মালামাল ও লোন দিতে আগ্রহ দেখাতেন। খাবার, ওষুধ পর্যন্ত বাড়িতে পৌঁছে দিতেন। এখন পরিস্থিতি খারাপ হওয়ায় তারাই দ্বিগুণ টাকা দাবি করছেন। এক লাখ টাকার জায়গায় দুই লাখ দাবি করছে। দোকান থেকে যা পাওনা, তার চেয়ে বেশি দাবি করছে। সময় চাচ্ছি, কেউ সময় দিচ্ছে না। উল্টো মামলা করার হুমকি দিচ্ছে। সবাই যদি এভাবে চাপ দেয়, আত্মহত্যা ছাড়া আমার উপায় নেই। সন্তানটির দিকে তাকিয়ে এখনো বেঁচে আছি।

সোহাগের স্ত্রী আকালিমা বেগম বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। যারা টাকা পাবে তারা যদি এক বছর সময় দিত, আমরা আস্তে আস্তে শোধ করে দিতাম। এখন সবাই একসঙ্গে চাপ দিচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাস বলেন, আমরা খামার পরিদর্শনে যাচ্ছি। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ ফরাজী/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()