সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

দেশের কৃষিতে বাড়ছে শিক্ষিত তরুণের সংখ্যা

একসময় ফসলের মাঠে তাকালেই দেখা যেত প্রবীণ ও স্বল্পশিক্ষিত মানুষেরাই কৃষিকাজ করছেন। রোদে পোড়া মুখ, মাথায় গামছা, হাতে লাঙল কিংবা কোদাল, এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষির সঙ্গে জড়িয়ে ছিল এ দেশের মানুষ। তবে সময় বদলেছে। এখন সেই চিরচেনা কৃষির মাঠে যুক্ত হচ্ছেন শিক্ষিত তরুণেরা। কেউ পড়াশোনা শেষ করে চাকরি

একসময় ফসলের মাঠে তাকালেই দেখা যেত প্রবীণ ও স্বল্পশিক্ষিত মানুষেরাই কৃষিকাজ করছেন। রোদে পোড়া মুখ, মাথায় গামছা, হাতে লাঙল কিংবা কোদাল, এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষির সঙ্গে জড়িয়ে ছিল এ দেশের মানুষ। তবে সময় বদলেছে। এখন সেই চিরচেনা কৃষির মাঠে যুক্ত হচ্ছেন শিক্ষিত তরুণেরা। কেউ পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে গড়ে তুলছেন খামার। কেউ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে করছেন সবজি চাষ। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে কৃষিপণ্য পৌঁছে দিচ্ছেন ক্রেতাদের হাতে।

কৃষিপ্রধান বাংলাদেশে কৃষির সঙ্গে মানুষের সম্পর্ক বহু পুরোনো। কিন্তু দীর্ঘদিন ধরে কৃষিকে অনেকেই কম আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচনা করেছেন। বিশেষ করে শিক্ষিত তরুণদের বড় একটি অংশের লক্ষ্য ছিল সরকারি কিংবা বেসরকারি চাকরি। তবে বর্তমানে সেই চিত্রে পরিবর্তন দেখা যাচ্ছে। চাকরির অনিশ্চয়তা, উদ্যোক্তা হওয়ার আগ্রহ, নিজের মতো করে কিছু করার স্বপ্ন এবং কৃষিতে নতুন সম্ভাবনা তরুণদের এ খাতে আকৃষ্ট করছে।

এখন অনেক তরুণ শিক্ষাজীবন শেষ করে গ্রামে ফিরে যাচ্ছেন। কেউ বাবার পুরোনো জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করছেন। কেউ আবার নতুন করে জমি লিজ নিয়ে গড়ে তুলছেন কৃষি খামার।

পিরোজপুরের মিরাজ হাওলাদার ব্রুনাইয়ে রাজিকিন এন্টারপ্রাইজের ভেনামি চিংড়ি উৎপাদন প্রকল্পে প্রজেক্ট সুপারভাইজার হিসেবে কর্মরত। এর আগে দেশে থাকাকালে মাছ চাষ, গরু ও মুরগির খামার, নার্সারি, ধান ও শাক-সবজি চাষাবাদসহ কৃষির নানা সেক্টরে যুক্ত ছিলেন।

বর্তমানে বাংলাদেশের কৃষিতে শিক্ষিত ও তরুণদের যুক্ত হওয়া, সম্ভাবনা ও নানা পরিবর্তন নিয়ে মিরাজ হাওলাদার বলেন, ‌'কৃষিখাতে শিক্ষিত ও তরুণদের সম্পৃক্ততা বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। এর মধ্যে অন্যতম হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফসলের রোগবালাই সঠিকভাবে শনাক্ত করা এবং উন্নত উৎপাদন ও বাজারজাতকরণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান। একসময় কৃষিতে মূলত সনাতন পদ্ধতির ব্যবহার বেশি ছিল। আধুনিক প্রযুক্তি থাকলেও সেগুলোর যথাযথ ব্যবহার ও প্রয়োগের সুযোগ সীমিত ছিল। তবে বর্তমানে শিক্ষিত তরুণেরা কৃষিতে যুক্ত হয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করছেন।'

তিনি বলেন, 'উন্নত বিশ্বের কৃষিপদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষিত তরুণেরা অল্প জায়গায় অধিক ফসল উৎপাদনের কৌশল প্রয়োগ করছেন। পাশাপাশি ফসলের রোগবালাই দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, রাসায়নিক উপকরণের ব্যবহার কমানো এবং জৈব পদ্ধতিতে রোগবালাই নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছেন। মূলত আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ শনাক্তকরণ, সীমিত জায়গায় অধিক উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিপদ্ধতি অনুসরণের মাধ্যমে তারা কৃষিতে সফলতা অর্জন করছেন।'

বর্তমানে শহর ও শহরতলির আশপাশে জায়গার সীমাবদ্ধতা বিবেচনায় ছাদবাগান, নার্সারি এবং নিয়ন্ত্রিত পরিবেশে সবজি উৎপাদনের মতো উদ্যোগ জনপ্রিয় হচ্ছে। সেখানে শিক্ষিত গৃহিণীরা এসব কাজে নিজেকে যুক্ত করেছেন। তরুণ উদ্যোক্তারা সেচপদ্ধতি, মালচিং, হাইড্রোপনিকস, ভার্টিক্যাল ফার্মিং ও গ্রিনহাউজ পদ্ধতির মতো আধুনিক কৌশল কৃষিতে ব্যবহার করছেন। এতে পাশাপাশি পানি, সার ও অন্যান্য উপকরণের অপচয় কমানোও সম্ভব হচ্ছে।

কৃষিতে তরুণদের অংশগ্রহণ শুধু উৎপাদনেই সীমাবদ্ধ নেই। তারা কৃষিপণ্যের বাজারজাতকরণেও নতুনত্ব নিয়ে আসছেন। আগে কৃষকের উৎপাদিত পণ্য কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছাত। এতে কৃষক অনেক সময় ন্যায্য দাম থেকে বঞ্চিত হতেন। অন্যদিকে ক্রেতাকেও বেশি দাম দিতে হতো। বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যম, ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি ক্রেতার কাছে কৃষিপণ্য পৌঁছে দিচ্ছেন। আবার কেউ কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে নতুন বাজার তৈরির চেষ্টা করছেন।

এতে একদিকে কৃষকের পণ্য বিক্রির সুযোগ বাড়ছে। অন্যদিকে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। কৃষি এখন উৎপাদনের পাশাপাশি বিপণন, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণকেও ঘিরে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে পরিণত হচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

সারের দামে রেকর্ড চাষের খরচ: ২০২৭ সালে মার্কিন ভুট্টায় একরে প্রায় ১,০০০ ডলারফসল

সারের দামে রেকর্ড চাষের খরচ: ২০২৭ সালে মার্কিন ভুট্টায় একরে প্রায় ১,০০০ ডলার

২০২৬ ও ২০২৭ সালে প্রতিটি প্রধান মাঠ ফসলের উৎপাদন খরচের প্রাক্কলন বাড়িয়েছে ইউএসডিএ। ২০২৭ সালে ভুট্টায় একরপ্রতি ৯৮৪ ডলার ও সয়াবিনে ৭১৪ ডলার, সারের খরচের প্রাক্কলন বেড়েছে ১৪ শতাংশ।

মিশিগান এজি টুডে১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

দশ বছরে কৃষিঋণ দ্বিগুণ, খেলাপি বেড়েছে সাড়ে তিন গুণের বেশি

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: কৃষিঋণ বিতরণ ২০১৬-১৭ অর্থবছরের প্রায় ২১ হাজার কোটি থেকে বেড়ে প্রায় ৪৩ হাজার কোটি টাকা, খেলাপি ৫ হাজার ২৪০ কোটি থেকে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকা।

নিউজবাংলা ২৪১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শেরপুরে ৩০০ বিঘায় আজিজুলের লেবু বাগান, সপ্তাহে ১৫০ মণ লেবু, কাজ পেয়েছেন ১৫০ জনফল

শেরপুরে ৩০০ বিঘায় আজিজুলের লেবু বাগান, সপ্তাহে ১৫০ মণ লেবু, কাজ পেয়েছেন ১৫০ জন

২০১৪ সালে ১৫ বিঘায় তিন হাজার চারা দিয়ে শুরু; এখন তিন ইউনিয়নে প্রায় ৫০ হাজার লেবুগাছ থেকে সপ্তাহে প্রায় ১০ লাখ টাকার লেবু তোলেন শেরপুরের উদ্যোক্তা মো. আজিজুল হক।

এগ্রিকেয়ার২৪১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)