সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস ৮ কিমি/ঘ

বৃষ্টির মতো বিপদ নেমে আসবে

উসামা (রা.) থেকে বর্ণিত, একদিন নবী (সা.) মদিনার সুউচ্চ এক অট্টালিকার ওপর আরোহণ করে বলেন, ‘আমি যা কিছু দেখি তোমরা কি তা দেখছ? আমি তোমাদের ঘরের ভেতরে বৃষ্টিপাতের মতো দুর্যোগ নিপতিত হ

উসামা (রা.) থেকে বর্ণিত, একদিন নবী (সা.) মদিনার সুউচ্চ এক অট্টালিকার ওপর আরোহণ করে বলেন, ‘আমি যা কিছু দেখি তোমরা কি তা দেখছ? আমি তোমাদের ঘরের ভেতরে বৃষ্টিপাতের মতো দুর্যোগ নিপতিত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি। ’ (মুসলিম, হাদিস : ৭১৩৭)

ব্যাখ্যা: এটা নবী করিম (সা.)-এর বিশেষ মুজিজা।তিনি অদূর ভবিষ্যতে কিয়ামতের নিকটবর্তী সময়ে এ পৃথিবীতে কী ধরনের, কত ধরনের ফিতনা আসবে তা প্রত্যক্ষ করে ওই কথা বলেছেন।

হাদিসের মূল কথা হলো, কিয়ামতের আগে বৃষ্টির মতো বিস্তৃত পরিসরে ফিতনা ও বিপদাপদ মুসলমানদের গ্রাস করবে, যার লক্ষণ ইতিমধ্যে পৃথিবীতে প্রকাশিত হচ্ছে। দেশে দেশে কারণে-অকারণে মুসলমানরা নির্যাতিত, নিপতিত হচ্ছে। এবং বহু মুসলিম একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ঘোরাফেরা করছে। এ ধরনের ইঙ্গিতও রাসুল (সা.) দিয়ে গেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘অচিরেই এমন ফিতনার আত্মপ্রকাশ ঘটবে, যার ফলে উপবিষ্ট ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তি থেকে উত্তম থাকবে। আর দণ্ডায়মান ব্যক্তি চলমান ব্যক্তি থেকে উত্তম থাকবে। আর চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি থেকে ভালো থাকবে। যে ব্যক্তি ওই ফিতনায় জড়িয়ে পড়বে তাকে সে ফিতনা ধ্বংস করে দেবে। আর যে ব্যক্তি কোনো আশ্রয়স্থল পাবে, সেটা দিয়ে তার আশ্রয় নেওয়া উচিত। ’ (মুসলিম, হাদিস : ৭১৩৯)

মূলত এই দুই হাদিসে আত্ম-কলহের দিকেও ইঙ্গিত আছে। রাসুল (সা.) বলে গেছেন, মুসলমানরা পার্থিব ও অপার্থিব বহু বিপদে পতিত হবে। তবে প্রথম হাদিসে মদিনার কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো, মদিনায় উসমান (রা.)-কে হত্যা করা হয়। এবং এর পর থেকে বিভিন্ন মুসলিম দেশে ফিতনা ছড়িয়ে পড়ে।

বাংলা নিউজ ২৪সূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

কোরআন বুঝতে কেন হাদিস অপরিহার্য

নামাজ, রোজা, জাকাত আর হজের বিস্তারিত নিয়ম কোরআনে নয়, মহানবী (সা.)-এর সুন্নাহয়; আয়াতের প্রেক্ষাপট বুঝতেও হাদিস লাগে, তাই কোরআনকে তাত্ত্বিক রূপ আর হাদিসকে তার প্রয়োগিক ব্যাখ্যা বলা হয়।

সারাবাংলা১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)