সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২১ নভেম্বর ২০২৬
ঢাকা২২°কুয়াশাআর্দ্রতা ১০০%বাতাস ১ কিমি/ঘ

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পাকা আমন ধান ভিজে নুয়ে পড়ছে, সর্ষে ও শীতের সবজি নিয়েও শঙ্কায় কৃষকেরা।

ঘূর্ণিঝড় 'আকভান'র প্রভাবে টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকদের মধ্যে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। উপকূলীয় অঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় দুদিন ধরে একটানা বৃষ্টিপাত হওয়ায় কৃষিজমিতে পানি জমতে শুরু করেছে। জমিতে থাকা পাকা ধান বৃষ্টির পানিতে ভিজে নুয়ে পড়ছে। কেটে রাখা ধানও ভিজে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একটানা বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইলে জমিতে দাঁড়িয়ে থাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

ধানের পাশাপাশি বিঘার পর বিঘা জমিতে চাষ করা সর্ষে ও শীতকালীন বিভিন্ন ধরনের সবজিও ক্ষতির মুখে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকদের দিন কাটছে দুশ্চিন্তায়। আবহাওয়া আরও খারাপ হওয়ার আগেই কীভাবে জমি থেকে পাকা ধান কেটে নিরাপদে বাড়িতে নিয়ে যাবেন, তা নিয়ে চিন্তিত তারা।

সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে কৃষকদের।

এ বিষয়ে কৃষক বাসুদেব দাস জানান, ঘূর্ণিঝড়ের কারণে পরিস্থিতি খুবই খারাপ। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান কাটবেন কীভাবে, কেটে বাড়িতে নিয়ে যাবেন কীভাবে, আর ধান শুকাবেনই বা কীভাবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

কিছু জমিতে ধান পেকে গেছে, আবার কিছু জমিতে ধান আধাপাকা অবস্থায় রয়েছে। এরই মধ্যে বৃষ্টির কারণে ধানগাছের গোড়ায় পানি জমে গেছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান ভেসে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন বলে জানান তিনি।

আরেক কৃষক বিশ্বনাথ মণ্ডল জানান, তারা প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছেন। কোনো কোনো ধানের জমিতে হাঁটুসমান পানি জমেছে, আবার কোথাও বৃষ্টির কারণে ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। বেশ কিছু জমিতে ধান কেটে রাখা হয়েছে। তবে বর্তমানে সেসব ধান তুলতে গেলে ধানের শিষ কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বছরের মতো ক্ষতি আগে কখনো হয়নি বলেও জানান তিনি।

বিশ্বনাথ মণ্ডল বলেন, এ বছর ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে সেই ধান ঘরে তুলতে পারছেন না তারা। ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

মতামত

মতামত: ভালো ফলনেও লাভ নেই মন্টানার শস্যচাষির

মন্টানা গ্রেইন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের কেরা বার্কল্যান্ড লিখেছেন, ভালো ফলন, শস্যবীমা ও সরকারি সহায়তা পেয়েও অনেক চাষি বছর শেষ করছেন কোনোমতে খরচ তুলে।

নর্দার্ন এজি নেটওয়ার্ক২১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

রাজস্থানে ভর্তুকির সার কিনতে আবার লাগবে কৃষক আইডি, ২৫ নভেম্বর থেকে সব জেলায়

কৃষক আইডি ও জমির রেকর্ড যাচাই করে মিলবে কিউআর কোড বা টোকেন, তা দেখিয়ে ইউরিয়া ও ডিএপি; যান্ত্রিক ত্রুটি ও বিক্ষোভে সেপ্টেম্বরে স্থগিত ব্যবস্থাটি ২০ নভেম্বর ১৮ জেলায় আবার চালু হয়েছে।

Rural Voice২১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

খরা মোকাবিলায় রাজস্থানে ১১০ কোটি রুপির প্রকল্প, সঙ্গে ইক্রিস্যাট ও কাজরি

জয়সলমের, নাগৌর, চুরু, যোধপুর ও বাড়মেরের কৃষকদের কাছে খরা সামলানোর ফসল প্রযুক্তি পৌঁছে দেবে দুই গবেষণা প্রতিষ্ঠান; অর্থ আসবে ভারতের দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে।

Rural Voice২১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)