সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৭৩%বাতাস ১৪ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

সুন্দরবনের খালে জেলেকে কুমিরের আক্রমণ, মরদেহের সন্ধানে তল্লাশি

সুন্দরবনের করমজল খালে এক জেলেকে আক্রমণ করেছে কুমির। ওই জেলের মরদেহের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে বনবিভাগ।

সুন্দরবনের করমজল খালে এক জেলেকে আক্রমণ করেছে কুমির। ওই জেলের মরদেহের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে বনবিভাগ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাঁতরে করমজল খাল পার হওয়ার এ ঘটনা ঘটে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান জেলে সুব্রত মন্ডল (৩২)। কাঁকড়া ধরে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সাঁতরে করমজল খাল পার হচ্ছিলেন। তখন একটি কুমির তার ওপর আক্রমণ চালিয়ে কামড়ে ধরে পানিতে ডুব দেয়। তখন তার সঙ্গে থাকা অপর জেলে সোহেল বিশ্বাস, জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস টেনেহিঁচড়ে কুমিরের মুখ থেকে সুব্রতকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা বনবিভাগ ও সুব্রতর পরিবারকে খবর দেন। খবর পেয়ে বনবিভাগ ও সুব্রতর পরিবারসহ গ্রামবাসী মরদেহের সন্ধানে তল্লাশি চালান।

তল্লাশি দলে থাকা ইস্রাফিল বয়াতি বলেন, ‌'সন্ধ্যার আগ মুহূর্তে আমরা দেখেছি কুমিরের মুখে রয়েছে সুব্রত। তবে সুব্রতকে খায়নি কুমিরটি, মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে কুমিরটি ভাসছে। আমরা সেখানে রয়েছি। রাত হয়ে যাওয়ায় আলোর ব্যবস্থা করছি। ভাটায় খালের পানি নামলে আমরা খালে নেমে তল্লাশি চালাচ্ছি।'

সুব্রত পূর্ব ঢাংমারী গ্রামের কুমুদ মন্ডলের ছেলে। তিনি পেশার একজন জেলে ছিলেন। কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। সুব্রত বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, যেসব জেলে পাস নিয়ে বনে গিয়ে বাঘ ও কুমিরের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান, তাদের সরকারি অনুদান দেওয়া হয়। তবে পাস ছাড়া কেউ নিহত হলে তাদের সহায়তা দেওয়া হয় না। সুব্রত মন্ডলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আবু হোসাইন সুমন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

নারকেল-পোস্তের গ্রেভিতে চিতল মাছের কোপ্তা কালিয়া, রইল রেসিপিরান্নাবান্না

নারকেল-পোস্তের গ্রেভিতে চিতল মাছের কোপ্তা কালিয়া, রইল রেসিপি

গতানুগতিক চিতলের পদ থেকে আলাদা কিছু চাইলে বানাতে পারেন নারকেল ও পোস্তবাটার গ্রেভিতে চিতল মাছের কোপ্তা কালিয়া; রেসিপি দিয়েছেন সৈয়দা তাসফিয়া ইসলাম মাহি।

সমকাল৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্যজীবীদের প্রশিক্ষণে প্রযুক্তির জ্ঞান বাড়ানোর তাগিদ চট্টগ্রামের জেলা প্রশাসকেরমৎস্য

মৎস্যজীবীদের প্রশিক্ষণে প্রযুক্তির জ্ঞান বাড়ানোর তাগিদ চট্টগ্রামের জেলা প্রশাসকের

চট্টগ্রামে মৎস্যজীবীদের প্রশিক্ষণ উদ্বোধনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বিদেশের বাজারে বাংলাদেশের মাছ পৌঁছাতে মান, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বাড়াতে হবে।

বাংলা নিউজ ২৪৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, মাছে সবচেয়ে বেশি ১১.৭২ শতাংশএগ্রোবিজ

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, মাছে সবচেয়ে বেশি ১১.৭২ শতাংশ

কনজুমারস ফোরামের হিসাবে অক্টোবরে ১৫টি নিত্যপণ্যের দাম গড়ে ৪.৩৯ শতাংশ বেড়েছে, মাছের দাম বেড়েছে ১১.৭২ শতাংশ। শীতের সবজি ওঠায় সবজির দাম ৩.১২ শতাংশ কমলেও বগুড়া-রংপুরের চাষিরা খরচ তুলতে পারছেন না।

ইত্তেফাক৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)