একটি ছাদকৃষি হয়ে উঠেছে ৪০ পরিবারের আপন ক্ষেত্র। রাজধানীর সিদ্ধেশ^রীতে এমন একটি ছাদকৃষি গড়েছেন ব্যাংকার সাইফুল্লাহ খোকন। নতুন প্রজন্মের কৃষি বিষয়ক জানাবোঝার জায়গাও হয়ে উঠেছে সেটি।
সিদ্ধেশ্বরীর এই ভবনটিতে ৪০টি ফ্ল্যাট। সাইফুল্লাহ খোকন। তার একটির সত্তাধিকারী। তিনিই ২০১৬ সালে শখের বশে একটি ফুলগাছ রোপন করেন। সেটিই সূচনা এই সমৃদ্ধ ছাদকৃষির। পরে স্ত্রী মাসুদা আক্তারকে সঙ্গে নিয়ে মনের মতো করে সাজিয়েছেন তিনি।
শুধু বিশুদ্ধ ফল ফসলের উৎস্য নয়, এই ভবনের ৪০ পরিবারের বন্ধনের কেন্দ্র হয়ে উঠেছে এই ছাদকৃষি।
উদ্যোক্তা সাইফুল্লাহ খোকন এখানে ব্যবহার করছেন আধুনিক প্রযুক্তি। অনুসরণ করছেন পরিস্কার পরিচ্ছন্নতা। এই ভবনের শিশুদের জন্য এটি হয়ে উঠেছে অনন্য এক প্রাণকেন্দ্র।





মন্তব্য
(০)