কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়ার গ্রামের মাঠ। দূর থেকে দেখলে মনে হবে কোন বিজ্ঞাপনের সাইনবোর্ড। আরেকটু কাছে এগোলে স্পষ্ট হয়, বড় বড় সৌর প্যানেল। জানা গেল, এই উপজেলাতেই রয়েছে সরকারি বেসরকারি প্রায় ৩০টির মত সৌর প্যানেল।
এগুলো নির্মিত হয়েছে ২০১৩ সালের পর থেকে। অথচ ২০১০ সালেও এই এলাকায় বোরো মৌসুমে কৃষক ডিজেল ইঞ্জিন এবং বিদ্যুৎ চালিত ইঞ্জিনে সেচ দিত। যখন ডিজেলের মূল্য বৃদ্ধি কিংবা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া নিয়ে তাদের ছিল দুশ্চিন্তা। এখন সেটি লাঘব হয়েছে সৌরশক্তি নির্ভর এই সেচ প্রকল্পের মাধ্যমে।





মন্তব্য
(০)