সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

চট্টগ্রামের পিঠা: মধু ভাত

উপকরণ: পোলাওয়ের চাল দেড় কাপ, বিন্নি চাল আধা কাপ, নারকেল ১ কাপ, কনডেন্সড মিল্ক স্বাদমতো, গুঁড়া দুধ সিকি কাপ, জালা চালের গুঁড়া এক কাপ, লবণ স্বাদমতো।

উপকরণ: পোলাওয়ের চাল দেড় কাপ, বিন্নি চাল আধা কাপ, নারকেল ১ কাপ, কনডেন্সড মিল্ক স্বাদমতো, গুঁড়া দুধ সিকি কাপ, জালা চালের গুঁড়া এক কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি: চাল ধুয়ে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এদিকে চুলায় একটি পাত্রে ৬ কাপ পানি ও ২ চা-চামচ লবণ দিয়ে ফোটাতে থাকুন। পানি ফুটে উঠলে এতে চাল (পানি ঝরিয়ে নিতে হবে) দিয়ে দিন। চুলায় মাঝারি আঁচে নরম করে ভাত রান্না করুন। ভাত যাতে হাঁড়ির গায়ে না লেগে যায়, সে জন্য কিছুক্ষণ পরপর কাঠি দিয়ে নেড়ে দিন। ভাতটা আঠালো হয়ে এলে চুলার আঁচটা আরও কমিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখুন। এবার ঢাকনা সরিয়ে ভাতটুকু নেড়ে নিন। ১০ মিনিট পর ভাতের পাত্রটি চুলা থেকে নামিয়ে অল্প অল্প করে জালা চালের গুঁড়া ছিটিয়ে ঘুঁটনি দিয়ে ভালো করে ঘুঁটে নিন। ভাতের ওপর আধা কাপ জালা চালের গুঁড়া সুন্দর করে চেপে ঢেকে দিন। এবার ভাতের পাত্রটিকে ঘরের মধ্যে গরম কোনো জায়গায় মোটা কাপড় দিয়ে ১২ ঘণ্টা ঢেকে রাখুন। ১২ ঘণ্টা পর দেখুন ভাতের ওপরটা ফেটে গেছে কি না। ফেটে থাকলে পুরো ভাত বাটিতে ঢেলে নিন। এবার পরিবেশনের আগে নারকেল, গুঁড়া দুধসহ সবকিছু চামচ দিয়ে মিশিয়ে ভাতের ওপর ছিটিয়ে দিন। অনেকে এই মধু ভাত পাতলা করে খায়।

প্রথম আলোসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)