সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

বাড়ির উঠানে প্যাশন ফ্রুট চাষে সফল ভূঞাপুরের তরুণ সোহেল

টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙিনার অল্প জায়গায় পরীক্ষামূলকভাবে প্যাশন ফ্রুট বা আনারকলি চাষ করে ফলন পেয়েছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সোহেল; এখন বাণিজ্যিক বাগানের পরিকল্পনা।

দেশে 'আনারকলি' বা 'ট্যাং ফল' নামে পরিচিত বিদেশি ফল প্যাশন ফ্রুট চাষ করে সম্ভাবনা দেখছেন টাঙ্গাইলের ভূঞাপুরের তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সোহেল। ভূঞাপুর পৌরসভার ব্রাহ্মণহাটা পূর্বপাড়ায় নিজের বাড়ির উঠানে অল্প জায়গায় পরীক্ষামূলকভাবে তিনি এই চাষ শুরু করেন; এখন গাছে গাছে ঝুলছে নানা আকারের ফল।

পড়াশোনা ও অন্য কাজের পাশাপাশি নিজেই বাগানের যত্ন নেন সোহেল। আঙিনাজুড়ে সারি সারি গাছের পাশে নতুন চারা তৈরির উদ্যোগও নিয়েছেন। উৎপাদিত ফলে পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয়ভাবে বিক্রিও করছেন তিনি।

সোহেল জানান, নতুন ও ভিন্ন ধরনের ফল চাষের আগ্রহ থেকেই শুরু। অল্প জায়গায় ভালো ফলন পাওয়ায় এখন বাণিজ্যিকভাবে বাগান বাড়ানোর পরিকল্পনা করছেন; পর্যাপ্ত জায়গা, কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা পেলে বড় পরিসরে বাগান গড়তে চান।

ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, আনারকলির মতো নতুন ফলের চাষ ভূঞাপুরে সম্ভাবনার নতুন দ্বার খুলতে পারে। কৃষি বিভাগ বাগানটি পরিদর্শন করেছে এবং চাষ সম্প্রসারণে পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে। সোহেলের বাগান দেখে এলাকার অনেকেই নিজেদের জায়গায় গাছ লাগাতে আগ্রহ দেখাচ্ছেন।

সূত্র: নিউজজি২৪

নিউজজি২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল, রয়েছে কিছু চ্যালেঞ্জও

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্য

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রিএগ্রোবিজ

সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রি

সিরাজগঞ্জ সদরের বাগবাটি জলপাই হাটে মৌসুম শুরুর পর প্রতিদিন হাট বসছে; উপজেলায় ১০১ হেক্টরে জলপাইয়ের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯০৫ মেট্রিক টন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্যফল

ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্য

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪০ শতক জমিতে প্রথমবার সাম্মাম চাষ করে এখলাছ উদ্দিন এরই মধ্যে ১ হাজার ৮০০ কেজি ফল বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা আয় করেছেন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)