শরতের শেষ ভাগে দেশের মাঠে, নদীর পাড়ে আর পাহাড়ে একটি দিন কেমন কাটল, প্রথম আলোর আলোকচিত্রী ও প্রতিনিধিরা তা ধরে রেখেছেন ২৭ ও ২৮ সেপ্টেম্বরের ছবিতে। খেতে পোকা দমনের আলোর ফাঁদ, চরে বাদাম বপন, ট্রাক্টরে জমি তৈরি, ধানখেতে বড়শিতে মাছ ধরা আর আড়তে ফল ও সুপারির চালান, সবই আছে এসব ছবিতে।
প্রকৃতিও বদলাচ্ছে। রংপুরে শীতের আগেই ভোরে কুয়াশা পড়তে শুরু করেছে, সাজেকের পাহাড় সকালে ঢাকা থাকছে মেঘে। আর ঢাকার শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে।





মন্তব্য
(০)