সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা২৩°ভারী বৃষ্টিআর্দ্রতা ৯৮%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ১.৮ মিমি

কৃষিঋণ নীতিমালায় বড় পরিবর্তন, স্মার্ট কৃষি ও ভ্যালু চেইনে গুরুত্ব

কৃষি ও পল্লী ঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষি ভ্যালু চেইন, প্রিসিশন এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট কৃষি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে ঋণ বিতরণ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় বেশ কিছু পরিবর্তন ও নতুন ধারা যুক্ত করা হয়েছে।

কৃষি ও পল্লী ঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষি ভ্যালু চেইন, প্রিসিশন এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট কৃষি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে ঋণ বিতরণ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় বেশ কিছু পরিবর্তন ও নতুন ধারা যুক্ত করা হয়েছে।

একইসঙ্গে, প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিদের সহজে ঋণ পাওয়ার সুযোগ বাড়াতে ইউনিয়ন পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় হাটের দিনে ব্যাংক কর্মকর্তাদের ক্যাম্প করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

নতুন নীতিমালায় কৃষিঋণের অর্থ বিতরণে ফসল, কৃষি যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের পুরো প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার সুযোগ বাড়ানো হয়েছে।

নীতিমালায় কৃষিঋণের লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ ফসল খাতে, ১৫ শতাংশ কৃষি যন্ত্রপাতি খাতে, ১০ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণের নির্দেশনা রয়েছে। এছাড়া, কৃষি উপকরণ, কৃষিপণ্য উৎপাদন ও কৃষি সংশ্লিষ্ট সেবা খাত, কৃষি প্রযুক্তি, ডিজিটাল সেবা, প্রিসিশন ফার্মিং, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং কৃষি ভ্যালু চেইনসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে ঋণ বিতরণের সুযোগ রাখা হয়েছে।

কৃষি ভ্যালু চেইনের আওতায় উৎপাদন থেকে শুরু করে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ এবং চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমিতি ঋণ পেতে পারবে।

নীতিমালায় প্রকৃত কৃষকদের ঋণপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিরা যেন সহজ প্রক্রিয়ায়, সময়মতো ও হয়রানিমুক্তভাবে ঋণ পান, সেজন্য ইউনিয়ন পর্যায়ে কৃষিঋণ সংক্রান্ত তথ্য প্রচার ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংকের শাখা কর্মকর্তারা ক্যাম্প করে কৃষকদের ঋণ সংক্রান্ত তথ্য জানাবেন এবং ঋণ বিতরণ করবেন।

এছাড়া, নতুন নীতিমালায় কৃষি মূল্য শৃঙ্খল বা অ্যাগ্রিকালচারাল ভ্যালু চেইন, প্রিসিশন এগ্রিকালচার এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিষয়ে তিনটি নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে।

কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। সোলার পাম্প স্থাপনের মাধ্যমে সেচব্যবস্থা গড়ে তুলতে বিতরণ করা ঋণ কৃষিঋণ হিসেবে গণ্য হবে। পাশাপাশি পরিবেশবান্ধব জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জৈব সার উৎপাদন ও বিতরণ খাতেও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

কৃষি ও পল্লীঋণ নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় ব্যাংকগুলোকে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে। পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে এসব প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

কৃষিঋণ বিতরণ ও আদায় কার্যক্রম তদারকি, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই নতুন নীতিমালায় এসব পরিবর্তন আনা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

বারহাট্টায় সরকারি ট্যাগের ধানবীজ ৬৯০ টাকার প্যাকেট হাজার টাকায়, কৃষকদের অভিযোগফসল

বারহাট্টায় সরকারি ট্যাগের ধানবীজ ৬৯০ টাকার প্যাকেট হাজার টাকায়, কৃষকদের অভিযোগ

নেত্রকোনার বারহাট্টায় কৃষকদের অভিযোগ, বরাদ্দ না পাওয়া দোকানেও সরকারি লেবেলের ব্রি ধান৯৬ বীজের প্যাকেট মিলছে চড়া দামে; ব্যবসায়ী ও উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

প্রতিদিনের সংবাদ১৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
কৃষির আসল সংকট লোকসান আর যন্ত্রের অভাব, অটোচালক নয়: মাহা মির্জার বিশ্লেষণমতামত

কৃষির আসল সংকট লোকসান আর যন্ত্রের অভাব, অটোচালক নয়: মাহা মির্জার বিশ্লেষণ

প্রথম আলোর কলামে মাহা মির্জা লিখেছেন, বাম্পার ফলনের পরও কৃষকের লোকসান, মৌসুমি শ্রমিক-সংকট ও যান্ত্রিকীকরণের ঘাটতিই কৃষির মূল সমস্যা; শহরে আসা অটোচালকদের দায়ী করা ভুল। মত লেখকের নিজস্ব।

প্রথম আলো১৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
সারের সংকট নেই, কৃষকের আতঙ্কই কারণ: রাজশাহীর সভায় কর্মকর্তাদের দাবিফসল

সারের সংকট নেই, কৃষকের আতঙ্কই কারণ: রাজশাহীর সভায় কর্মকর্তাদের দাবি

কৃষিসচিব সেলিম খানের উপস্থিতিতে রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তারা বলেছেন, ডিলারদের কাছে পর্যাপ্ত সার আছে; তবে নাটোরে টিএসপি আসামাত্র শেষ হয়ে যাচ্ছে।

বার্তা২৪১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)