সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৭৭%বাতাস ১৩ কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

লাভের আরেক ফসল বেবি তরমুজ

বিঘায় ৮০ হাজার টাকা লাভের আরেক ফসল অমৌসুমী তরমুজ বা বেবি তরমুজ। অল্প জমিতে নিবিড় পরিচর্যায় ওই তরমুজের আবাদ ইতোমধ্যে ভাগ্য পাল্টে দিয়েছে চুয়াডাঙ্গার অনেক কৃষকের মাচায় শসা কিংবা লাউয়ের চেয়েও ঘনত্বে ঝুলে আছে অসংখ্য সুমিষ্ট, রসালো ফল তরমুজ। গত চার বছর এই এলাকার কৃষকের কাছে অমৌসুমী এই তরমুজ পাচ্ছ

বিঘায় ৮০ হাজার টাকা লাভের আরেক ফসল অমৌসুমী তরমুজ বা বেবি তরমুজ। অল্প জমিতে নিবিড় পরিচর্যায় ওই তরমুজের আবাদ ইতোমধ্যে ভাগ্য পাল্টে দিয়েছে চুয়াডাঙ্গার অনেক কৃষকের মাচায় শসা কিংবা লাউয়ের চেয়েও ঘনত্বে ঝুলে আছে অসংখ্য সুমিষ্ট, রসালো ফল তরমুজ। গত চার বছর এই এলাকার কৃষকের কাছে অমৌসুমী এই তরমুজ পাচ্ছে বিশেষ কদর। কেবলমাত্র শীত ছাড়া সারা বছরই দুই মাস মেয়াদে ঘরে তোলা যায় লাভজনক এই ফল।

তরমুজ চাষী মামুন আলী বলেন, আগের এ মৌসুমে জমিতে কপি চাষ করেছি, আর এখন তরমুজ চাষ করি। কারণ একবিঘা জমিতে কপি চাষ করলে আমার অায় হয় আশি হাজার টাকা, কিন্তু সেই জমিতে তরমুজ চাষ করলে আমার অায় আসে একলাখ বিশ বা ত্রিশ হাজার টাকা।

বাইরে থেকে ঘন কালচে-সবুজ রঙের ছোটখাটো আকারের এই তরমুজের নাম ব্ল্যাক বেবি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, দিনের পর দিন দ্রুত সম্প্রসারিত হচ্ছে এই জাতের তরমুজের আবাদ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর বলেন, সাধারণত আমরা যেই তরমুজটা খেয়ে থাকি সেটা শেষ হওয়ার একমাস পরই এই তরমুজটি আসে। মূলত কৃষকরা রমজান মাসকে টার্গেট করে চাষ করলেও কৃষকরা শীতের আগ পর্যন্ত এ তরমুজ চাষ করে থাকে।

তিনি আরো বলেন, গত বছরের আমাদের প্রায় অাট’শ বিঘায় তরমুজ চাষ হয়েছে কিন্তু এবছর কৃষকরা পনের’শ বিঘায় তরমুজ চাষ করছে।

মৌসুমী তরমুজ আকারের হিসেবে বিক্রি হলেও অমৌসুমী এই তরমুজ বিক্রি হয় ওজনে। গাছে ঝুলেই ফলের ওজন বাড়ে, বাড়ে দাম।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

পেয়ারায় বাড়ছে তরুণদের বাণিজ্যিক আগ্রহ

দেশে বহু তরুণের হাত ধরে গড়ে উঠছে নতুন নতুন বাণিজ্যিক পেয়ারা বাগান। সব মিলিয়ে পেয়ারার বাজার এখন প্রায় ১০ হাজার কোটি টাকার। তবে এই বিশাল বাজার ধরে রাখতে প্রয়োজন মূল্য সংযোজন, সংরক্ষণ ও টেকসই আধুনিক বাজারব্যবস্থা।

শাইখ সিরাজ১৫ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, শুধু অদম্য সাহস আর পরিশ্রমে শূন্য থেকে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন ময়মনসিংহের ভালুকার জাহিদ হাসান। এলাকায় যিনি এখন ‘লেবু জাহিদ’ নামেই সমধিক পরিচিত। দেশে লেবুর উৎপাদন বাড়লেও, ন্যায্যমূল্য আর বিশ্ববাজারে প্রবেশের সুযোগ না থাকায় অনেকটা আটকে আছে লেবুর সম্ভাবনা। জাহিদ

শাইখ সিরাজ১১ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()