সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭৮%বাতাস ১১ কিমি/ঘ

শরতের শিউলি ফুল

দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকাজুড়ে শরৎকালে শিউলি ফুল দেখতে পাওয়া যায়। শেফালি নামেও এর পরিচিতি

দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকাজুড়ে শরৎকালে শিউলি ফুল দেখতে পাওয়া যায়। শেফালি নামেও এর পরিচিতি রয়েছে। আরও কয়েকটি প্রচলিত নাম হলো- পারিজাত, শেফালিকা, কোরাল জেসমিন, রাগাপুষ্পি, খারাপাত্রাকা, পারিজাতা ইত্যাদি। ফুল ছোট এবং সুগন্ধযুক্ত। কোমল ফুলে ছয়টি পাপড়ি থাকে, পাপড়ির রং সাদা হলেও বোঁটার অংশ কমলা রঙের এবং পাপড়ির সংযোগস্থল বৃত্তাকার কমলা রঙে বিস্তৃত থাকে। এর ফল চ্যাপ্টা ও বাদামি হূৎপিণ্ডাকৃতির। ফুলগুলো রাতে ফোটে এবং সকালে ঝরে যায়। শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি ফুল অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি করে। শিউলি ফুলকে কখনও কখনও 'দুঃখের বৃক্ষ' বলা হয়। কারণ দিনের আলোতে এ ফুল তাদের উজ্জ্বলতা হারিয়ে ফেলে। শিউলি কেবল কবিদেরই বিমুগ্ধ করেনি, যুগে যুগে তার অসংখ্য মুগ্ধ অনুরাগী তৈরি হয়েছে।

হিন্দু পৌরাণিক কাহিনিতে শিউলি ফুল বা পারিজাত-এর কথা অনেকবার উঠে এসেছে। কৃষ্ণের দুই স্ত্রী- সত্যভামা ও রুক্সিণীর খুব ইচ্ছে তাদের বাগানও পারিজাতের ঘ্রাণে আমোদিত হোক। কিন্তু পারিজাত তো স্বর্গের শোভা! কৃষ্ণ তার স্ত্রীদের খুশি করতে চান। তাই তিনি লুকিয়ে স্বর্গের পারিজাত বৃক্ষ থেকে একটি ডাল ভেঙে এনে সত্যভামার বাগানে রোপণ করেন; যার ফুল রুক্সিণীর বাগানেও ঝরে পড়ে সুগন্ধ ছড়ায়। এদিকে স্বর্গের রাজা ইন্দ্র ঘটনাটা জেনে খুব রেগে যান! তিনি বিষ্ণু অবতারের ওপর গোপনে ক্রুদ্ধ ছিলেন। এ কারণে তিনি কৃষ্ণকে শাপ দেন- কৃষ্ণের বাগানের পারিজাতবৃক্ষ ফুল দেবে ঠিকই, কিন্তু কোনোদিন ফল আসবে না; তার বীজে কখনও নতুন প্রাণের সঞ্চার হবে না।

আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ফুল থেকে পাতার ভেষজ গুণ বেশি। শিউলির পাতা সাইটিকা বাত, আর্থ্রাইটিস, জ্বর ইত্যাদি নানারকম যন্ত্রণাদায়ক সমস্যায় ব্যবহার করা হয়। মাথার খুসকি দূর করতে শিউলি-বীজ উপকারী। সাইটিকার ব্যথায় প্রতিদিন সকালে ২-৪টি শিউলি পাতা ও ২-৪টি তুলসী পাতা একত্রে কেটে নিয়ে পানিতে ফুটিয়ে সেই পানি ছেঁকে সকাল ও সন্ধ্যায় খেলে উপকার পাওয়া যায়। আর্থ্রাইটিসের ব্যথায় প্রতিদিন সকালে চায়ের মতো এক কাপ পানিতে ২টি শিউলি পাতা ও ২টি তুলসী পাতা ফুটিয়ে ছেঁকে খেলে উপকার পাওয়া যায়। শিউলি পাতার রস সকাল-বিকেল দু'বেলা গরম পানি দিয়ে খেলে কেঁচোর মতো কৃমি পড়ে যায়; গুঁড়া কৃমির উপদ্রবও কমে যায়। গলা বসার ক্ষেত্রে শিউলি পাতার রস বেশ উপকারী। এ ক্ষেত্রে শিউলি পাতার রস সকাল-বিকেল দু'বার খেলে উপকার পাওয়া যায়। শিউলি ফুল হলুদ রং তৈরি করতে ব্যবহার করা যায়। এ ফুলের বোঁটাগুলো শুকিয়ে গুঁড়া করে পাউডার করে হালকা গরম পানিতে বা জলে মেশালে চমৎকার রং হয়।

সমকালসূত্র

ফুল

সম্পর্কিত খবর

ফুল

রাতে ফোটে, ভোরে ঝরে: শরতের দূত শিউলি

সাদা পাপড়ি আর কমলা বোঁটার শিউলি রাতে ফুটে ভোরের আগেই ঝরে পড়ে; সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গাছতলায় ছড়িয়ে থাকা এই ফুল আর তার মৃদু সুবাস শরতের চেনা ছবি, তবে শহরে বড় গাছ ও খোলা জায়গা কমায় শিউলিও কমছে।

বার্তা২৪১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

শরতের বৃষ্টিতে রাঙামাটিতে দোপাটি, অ্যালামান্ডা আর টগরের রং

টানা বৃষ্টির পর রাঙামাটির সবুজে ফুটে থাকা দোপাটি, অ্যালামান্ডা, টগর, নয়নতারা আর লেবু, করলা ও মরিচের ফুলে জমেছে জলকণা; প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমার ছবির গল্প।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফুল

টানা বৃষ্টিতে হাওড়ার ফুলখেতে ক্ষতি, তবে পদ্মের ফলন ভালো

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান-উলুবেড়িয়ার ফুলচাষের গ্রামগুলোতে টানা বৃষ্টিতে গাঁদা, গোলাপ, রজনীগন্ধার মতো ফুল নষ্ট হয়েছে; তবে খাল ও পতিত জমিতে পদ্মের চাষ ভালো হয়েছে।

এই সময়৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)