সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৩ কিমি/ঘ

ড্রাগন চাষে নতুন স্বপ্ন বুনছেন আশরাফুল

বেকার আশরাফুল এক সময় ড্রাগন ফল চিনতেনই না। পরে বিভিন্ন মানুষের কাছে ও অনলাইনে দেখে শুরু করে ড্রাগন চাষ। স্বাবলম্বী হতে নিজে স্বপ্ন দেখেন অন্যকে স্বপ্ন দেখান। বাজারে ড্রাগনের দাম শ

বেকার আশরাফুল এক সময় ড্রাগন ফল চিনতেনই না। পরে বিভিন্ন মানুষের কাছে ও অনলাইনে দেখে শুরু করে ড্রাগন চাষ। স্বাবলম্বী হতে নিজে স্বপ্ন দেখেন অন্যকে স্বপ্ন দেখান। বাজারে ড্রাগনের দাম শুনে চোখ কপালে উঠে আশরাফুলের। কেজি প্রতি সাড়ে পাঁচশ টাকা! তখন চিন্তা করলেন এই ফলের চাষ তিনিও তো করতে পারেন। এ ভাবনা থেকেই তিনি শুরু করেন ড্রাগন ফলের চাষ।

আশরাফুল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর বগাহানী গ্রামের মজিবুর রহমানের ২য় ছেলে। পরীক্ষামূলকভাবে ৬ মাস আগে ৬ শতাংশ জায়গায় লক্ষাধিক টাকা ব্যয় করে ড্রাগন গাছ লাগিয়ে ৩৭৫টি পিলার তৈরি করে। সেই পিলারে এখন ড্রাগনের গাছগুলোতে ফলের অপেক্ষায় আশরাফুল।

ড্রাগন ফলের বাগান ছাড়াও তার রয়েছে আরও অনেক পরিকল্পনা। ড্রাগন ফল বিক্রির বার্ষিক আয় ৬০ হাজার টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি। যা দিনে দিনে আরও বাড়বে বলে আশা তার।

আশরাফুল বলেন, চাকুরী বা প্রবাসে যাওয়ার আশায় সময় নষ্ট করে দেয় কিন্তু আমি এসব বাদ দিয়ে পেশা হিসেবে নিয়েছি এই কৃষিকেই। গ্রামের মানুষের কৌতূহল কি হবে এসব করে। মানুষের কৌতূহলকে বাস্তবে রূপ দিতে এবং অন্যরাও যাহাতে এই কাজ করতে উদ্বুদ্ধ হয় সেই পরিকল্পনায় এগিয়ে চলছি। নিজের সাধ্য দিয়ে এই পরিকল্পনা শুরু করেছি তবে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করলে আরো এগিয়ে যেতে পারবো।

নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি নতুন যোগদান করেছি। বর্তমানে নবীনগরে ড্রাগন ফল চাষের তথ্য আমার কাছে নেই। কৃষি বিভাগ থেকে ড্রাগনের উপর কোন প্রণোদনা নেই তবে কেউ সহযোগিতা চাইলে কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে।

আমাদেরসময়.কমসূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

মধুপুরের ঝড়ে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা, ৬০ গ্রামের ৭০০ কৃষকের কলা-পেঁপে মাটিতে

এ সপ্তাহের মাত্র ১০ মিনিটের আকস্মিক ঝড়ে টাঙ্গাইলের মধুপুরের চার ইউনিয়নে প্রায় ৭০০ কৃষকের কলা, পেঁপেসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে; কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা।

দৈনিক বাংলা৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

৪০ লাখ টাকার আনারস চিপস কারখানা বন্ধ, পথের ধারে পচছে ছোট আনারস

রাঙামাটির নানিয়ারচর হর্টিকালচার সেন্টারে ২০২১ সালে উদ্বোধন হওয়া ফল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে যেতেই পারেনি; যন্ত্রপাতিতে ধুলা, ছাদ চুইয়ে পানি।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

ছবিতে রংপুরের সাগর কলা: বাগান থেকে ট্রাক, চাঙা গ্রামের অর্থনীতি

কয়েক বছরে রংপুরের সদর, মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জে সাগর কলার আবাদ দ্বিগুণ হয়েছে; বদরগঞ্জের শ্যামপুরে কাঁদি কাটা থেকে ট্রাকে তোলা পর্যন্ত কর্মযজ্ঞের ছবির গল্প।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)