সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭৯%বাতাস ১০ কিমি/ঘ

কীভাবে করবেন মেরিনেশন

মেরিনেশন হলো রান্নার আগে বেশিরভাগ অ্যাসিডযুক্ত, তরল খাবারে ভেজানোর প্রক্রিয়া। রান্নার যা-ই হোক না কেন, বিশেষজ্ঞদের মতে রেসিপির আসল মজা নাকি থাকে মেরিনেশনেই।মানে মাছ-মাংস-সবজি বা প

মেরিনেশন হলো রান্নার আগে বেশিরভাগ অ্যাসিডযুক্ত, তরল খাবারে ভেজানোর প্রক্রিয়া। রান্নার যা-ই হোক না কেন, বিশেষজ্ঞদের মতে রেসিপির আসল মজা নাকি থাকে মেরিনেশনেই।মানে মাছ-মাংস-সবজি বা পনির যা-ই রান্না করুন না কেন, মেরিনেট ঠিকঠাক হলেই বাকিটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। মেরিনেশন ভালো হলেই দেখবেন খাবার আসছে দারুণ স্বাদ।

মজাদার রান্নার জন্য বিভিন্ন ধরনের মেরিনেশনের প্রয়োজন হয়। তাই, মেরিনেশনের বেসিক কিছু বিষয়ে জেনে রাখা জরুরি। কীভাবে মেরিনেশন করবেন, মেরিনেশনের সময় কোন ভুলগুলো করবেন না সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

সাধারণত দুই ধরনের মেরিনেশন করা হয়ে থাকে। ওয়েট আর ড্রাই মেরিনেশন। ড্রাই মেরিনেশনের ক্ষেত্রে কোনও জলীয় পদার্থ ব্যবহার করা চলবে না। শুকনো মশলা, এমনকি আদা-রসুনেরও গুঁড়া ব্যবহার করতে হবে ড্রাই মেরিনেশনের সময়। রোস্টেড চিকেন বা বারবিকিউ রান্না করার সময় সাধারণত ড্রাই মেরিনেশন করা হয়ে থাকে।

দই, লেবুর রস, ভিনিগার ইত্যাদির সঙ্গে মসলা মিশিয়ে মেরিনেশন করা হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার রান্নার সামগ্রী যেন ভালোভাবে মেরিনেশনের মধ্যে ডুবে থাকে।

ফ্রিজ থেকে বের করেই মেরিনেশন করবেন না। বরং মাছ-মাংস-সবজি রুম টেম্পারেচারে এলে তবেই মেরিনেশন করুন। মেরিনেশনের আগে মাংস বা মাছের জল ভালো করে ঝরিয়ে নেবেন অবশ্যই। হাত দিয়ে মেরিনেট করবেন। চামচ দিয়ে করতে যাবেন না। এতে মসলা সমানভাবে মিশবে না।

মাংস মেরিনেট করার সময় তার গায়ে ধারালো ছুরি দিয়ে চিঁড়ে নিন, যাতে মেরিনেশনের সময়ে ও রান্নার আগে মাংসের ভেতরেও মসলা ঢোকে। এতে মাংস খুব সুস্বাদু হবে। মেরিনেশনের জন্য মাছ-মাংস-সবজির গায়ে মসলা মাখানোর পর ঢাকনা দিয়ে তা অন্তত ৩০ মিনিট রেখে দিন। তার বেশি রাখতে পারলে ফ্রিজে রেখে দিন। তবে, ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনেই রান্না করবেন।

কাবাব বা তন্দুরির ক্ষেত্রে মাংস কমপক্ষে ঘণ্টাখানেক মেরিনেট করুন। মেরিনেশনের সময় যতটা সম্ভব কম লবণ দেবেন, বিশেষ করে মাংসের ক্ষেত্রে। বেশি লবণ দিলে তা মাংসের থেকে জল বের করে মাংসকে শুকনো করে দেয়।

বাংলা নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)