আপনাদের প্রিয় শাইখ সিরাজ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ২০ লাখ ছাড়িয়েছে। গত ৩১ অক্টোবর, ২০২০ তারিখে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লাখ পূর্ণ হয়।
আমি আনন্দিত। সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক ধন্যবাদ। আমার কন্টেন্টগুলো নির্মাণের মূল উদ্দেশ্য এগুলো দেখে তরুণরা যেন কৃষির প্রতি আগ্রহী হয়ে উঠে। আর দেশের কৃষি ও কৃষকের সমস্যা তুলে ধরার পাশাপাশি আমি চেয়েছি আন্তর্জাতিক কৃষিবার্তা এদেশের কৃষক, বিজ্ঞানী, গবেষক ও নীতি নির্ধারকদের মাঝে পৌঁছে দিতে।
২০০৪ সালে ২১ শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চ্যানেল আইয়ে শুরু হয় কৃষিবিষয়ক অনুষ্ঠান, হৃদয়ে মাটি ও মানুষ। ২০১১ সাল থেকে যাত্রা শুরু হয় আমার ইউটিউব চ্যানেলের।





মন্তব্য
(০)