সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৮%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

লটকনের টক-মিষ্টি আচার বানানোর সহজ উপায়

গ্রীষ্ম ও বর্ষার মৌসুমে বাজারে দেখা মেলে সুস্বাদু ও রসালো লটকনের। এর অনন্য টক-মিষ্টি স্বাদ ফলপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তবে শুধু তাজা ফল হিসেবেই নয়, লটকন দিয়ে তৈরি করা যায় দারুণ মজার আচারও।

গ্রীষ্ম ও বর্ষার মৌসুমে বাজারে দেখা মেলে সুস্বাদু ও রসালো লটকনের। এর অনন্য টক-মিষ্টি স্বাদ ফলপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তবে শুধু তাজা ফল হিসেবেই নয়, লটকন দিয়ে তৈরি করা যায় দারুণ মজার আচারও।

সঠিক পরিমাণে চিনি, মসলা ও কয়েকটি সহজ উপকরণ ব্যবহার করে ঘরেই তৈরি করা সম্ভব লটকনের টক-মিষ্টি আচার। এই আচার যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমনি দীর্ঘদিন সংরক্ষণ করেও উপভোগ করা যায়। রইলো রেসিপি-

প্রথমে লটকনের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি পাত্রে লটকনগুলো নিয়ে মাঝারি আঁচে চুলায় বসান। আলাদা একটি বাটিতে এক কাপের চার ভাগের একভাগ সিরকার সঙ্গে ১ টেবিল চামচ চিনি মিশিয়ে তাতে তেঁতুল ভিজিয়ে রাখুন।

লটকন থেকে বের হওয়া পানি শুকিয়ে এলে এতে প্রস্তুত করা মসলাগুলো যোগ করুন এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। তারপর সিরকায় ভেজানো তেঁতুল পাত্রে দিয়ে রান্না করতে থাকুন। চিনি সম্পূর্ণ গলে মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে এলে বাকি সিরকা ঢেলে দিন। সবশেষে জিরার গুঁড়া ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

আচার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি শুকনো ও পরিষ্কার কাঁচের জারে ভরে সংরক্ষণ করুন। এতে আচার দীর্ঘদিন ভালো থাকবে এবং স্বাদও অটুট থাকবে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে জায়গার সংকট, ১০০ কলা ৪০০ থেকে নেমে ২৫০ টাকায়ফল

জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে জায়গার সংকট, ১০০ কলা ৪০০ থেকে নেমে ২৫০ টাকায়

উত্তরাঞ্চলের বড় কলার হাট জয়পুরহাটের দুর্গাদহে প্রতিদিন ৩০-৩৫ ট্রাক কলা যায় দেশের নানা প্রান্তে, কিন্তু সংকীর্ণ জায়গা আর দরপতনে বিপাকে কৃষক ও ব্যবসায়ী।

নিউজবাংলা ২৪৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রাসায়নিকে পাকানো কলা চেনার ছয় লক্ষণ, তবে কোনোটিই একা নিশ্চিত প্রমাণ নয়ফল

রাসায়নিকে পাকানো কলা চেনার ছয় লক্ষণ, তবে কোনোটিই একা নিশ্চিত প্রমাণ নয়

খোসার রং, সবুজ বোঁটা, ভেতরের কাঁচা ভাব, গন্ধ আর একসঙ্গে পাকা, এসব দেখে কৃত্রিমভাবে পাকানো কলা সন্দেহ করা যায়; ক্যালসিয়াম কার্বাইডের মতো রাসায়নিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

ইত্তেফাক৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

ক্রেতা কম, ‘পানির দামে’ বিক্রি হচ্ছে কলা

ভোরে ভ্যানভর্তি কলার কাঁদি নিয়ে চাষিদের গাইবান্ধার পলাশবাড়ীর দক্ষিণ বন্দর হাটে ছুটে আসা ছিল একসময় নিত্যদৃশ্য। ক্রেতা-বিক্রেতা ও পাইকারদের পদচারণায় জমজমাট থাকতো হাট। অথচ পাইকারদের সেই চেনা ভিড় এখন আর নেই। বাইরের জেলার পাইকাররা আসা বন্ধ করে দেওয়ায় পানির দরে কলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা।

জাগো নিউজ ২৪৯ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)