সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৫২%বাতাস কিমি/ঘ

কোরবানির জন্য কেনা মহিষের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মো. মহসিন (৩৭) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

লাইভস্টক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মো. মহসিন (৩৭) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৩ জুন) রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নে জঙ্গল বগাবিলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহসিন রাজানগর ইউনিয়নের বালুখালী এলাকার মুন্সি মিয়ার ছেলে। আহতরা হলেন- হেলাল উদ্দিন(৫৫), কামরুল ইসলাম (৫০), মোজাহের (৫০) ও এজহার মিয়া (৪৫)। তাদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, কোরবানির জন্য দুই লাখ টাকা দিয়ে মহিষটি কেনেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। বুধবার বিকেলে দড়ি ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে জঙ্গল বগাবিলি এলাকায় মহিষটি সবজি ব্যবসায়ী মহসিনসহ অন্তত পাঁচজনকে আহত করে। তখন ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু হয়।

মহিষের ক্রেতা আহমদ সৈয়দ তালুকদার জাগো নিউজকে বলেন, মহিষটি কিনে বাসায় আনার পথেই দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। আমরা মহিষটির সন্ধানের জন্য পুরস্কার ঘোষণা করি। পরে খোঁজ পেয়ে মহিষটিকে ধরতে গেলে শিং দিয়ে আঘাত করে বেশ কয়েকজনকে আহত করে। এতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা করেছি।

এএজেড/এমকেআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

টনপ্রতি ৫৪০ ডলারের রেশন: অস্ট্রেলিয়ার ফিডলটে ১০০ দিনের গরুতে মাথাপিছু ১৭০ ডলার লোকসান

বিফ সেন্ট্রালের সর্বশেষ ১০০ দিনের গ্রেইনফেড ট্রেডিং বাজেটে কুইন্সল্যান্ডের ডার্লিং ডাউন্সের কাস্টম ফিডলটে এ সপ্তাহে ঢোকা ৪৫০ কেজির একটি ফিডার বাছুরে লোকসান ১৭০ ডলার—ফিডার ৫২০ সেন্ট/কেজি, রেশন ১৫ বছরের সর্বোচ্চের কাছে টনপ্রতি ৫৪০ ডলার, আর ব্রেকইভেন ৯২৬ সেন্টের বিপরীতে ফরোয়ার্ড চুক্তি ৮৭৫ সেন্ট/কেজি।

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

গরু কিনে লাভ হবে কি না—উত্তর আয়ারল্যান্ডের খামারিদের জন্য চারটি হিসাবযন্ত্র আনল সিএএফআরই

উত্তর আয়ারল্যান্ডের কলেজ অব এগ্রিকালচার, ফুড অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজ (CAFRE) অনলাইনে চারটি ক্যালকুলেটর চালু করেছে—স্বল্পমেয়াদি ফিনিশিং, বাছুর থেকে মাংস, ষাঁড়ের মাংস আর ‘রাখব না বেচব’—যাতে খামারি নিজের ক্রয়মূল্য, খাদ্যব্যয় ও মাংসের দামের হিসাব বসিয়ে গরুপ্রতি ও দিনপ্রতি মার্জিন আগেই দেখে নিতে

Agriland২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

দেউলিয়া টুইডডেলস কিনে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় মৌমাছি পালক হলো এগমন্ট হানি

নিউ প্লিমাথের মানুকা মধু রপ্তানিকারক এগমন্ট হানি (Egmont Honey) ১৮ সেপ্টেম্বর তাইহাপের ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মৌমাছি পালন ব্যবসা টুইডডেলস হানির ক্রয় চূড়ান্ত করেছে; তাদের মৌচাক দাঁড়াল ২২ হাজারের বেশি—যখন দেশে নিবন্ধিত মৌচাক ২০১৯-এর ৯ লাখ ১৮ হাজার থেকে নেমে ৪ লাখ ৯০ হাজারের নিচে, আর কাঁচা মানুকা মধুর

Rural News Group২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()