"আমার শিশুরা বড় হোক প্রকৃতির কোলে"
ছাদে কৃষি প্রকৃতি বিনোদনসহ সামগ্রিক সুস্থতার আয়োজন করেছেন এক উদ্যোক্তা। শিশুদের প্রকৃতির সান্নিধ্যে রাখতে ছাদকৃষিতে হাত দিয়ে এখন বহুমুখি উৎপাদন আর মুগ্ধতার কেন্দ্র হয়ে উঠেছে তার বাসার ছাদ।
জার্মানিতে প্রবাস জীবনে আঙিনাকৃষির চর্চা ছিল সৈয়দ আব্দুল কাইয়ুম খসরুর। পরে দেশে ফিরে ঢাকার কলাবাগানে নিজের ছয়তলা ভবন নির্মাণের সময়ই স্বপ্ন দেখেন ছাদের ওপরে বাগান গড়ার। সেটিই এখন রূপ পেয়েছে বহুমাত্রিক এক ছাদকৃষিতে।
ফল, ফুল আর সবজির আবাদ। এর মাঝেই রয়েছে সৌখিন পাখ পাখালির এক ক্ষেত্র। রয়েছে প্রাকৃতিক পাখির নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও। এত কিছুর মধ্যেই যুক্ত করা হয়েছে দ্বিমুখি উৎপাদনের স্বয়ংক্রিয় ব্যবস্থা অ্যাকুয়াপনিক কালচার।
চারদিকের এই উৎপাদনশীলতার মাঝের জায়গাটি পারিবারিক আনন্দ বিনোদনের জন্য। তার পাশে রয়েছে পারিবারিক সুইমিংপুলও। আয়োজনগুলো পরিবারের সব সদস্যদের জন্যই পুরণ করছে বহুমুখি চাহিদা।





মন্তব্য
(০)