সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৬%বাতাস কিমি/ঘ

জেলেদের উদ্ধার করে ফেরার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২

বরগুনার তালতলীতে এফবি মহিমা নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়া একটি ট্রলারের জেলেদের উদ্ধার করে তীরে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও দুই জেলে নিখোঁজ।

মৎস্য

বরগুনার তালতলীতে এফবি মহিমা নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়া একটি ট্রলারের জেলেদের উদ্ধার করে তীরে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও দুই জেলে নিখোঁজ।

বুধবার (৮ জুলাই) দুপুরে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ জেলেরা হলেন, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা কালাম (৬০) ও শহীদ (৫৫)।

ট্রলারের মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুলাই) ভোর রাতে তালতলীর ফকিরহাট এলাকার সকিনা ঘাট থেকে ১০ থেকে ১৫টি মাছ ধরার ট্রলার ইলিশ ধরার উদ্দেশে একযোগে সাগরে যায়। একপর্যায়ে বৈরী আবহাওয়ার মধ্যে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরবর্তীতে, ওই ট্রলারে থাকা জেলেদের সহযোগিতার জন্য এফবি মহিমা নামের ট্রলারটি সেখানে গেলে, বিকল হওয়া ট্রলার থেকে ৫ জেলে ডুবে যাওয়া ট্রলারটিতে ওঠেন এবং বিকল হওয়া ট্রলারের জাল উঠাতে তারা সেখানে থেকে যান। এরপর সাগরের উত্তাল ঢেউ এবং আবহাওয়ার অবস্থা খারাপ দেখে বিকল হওয়া ট্রলারসহ বাকি সব ট্রলার নিরাপদে ফিরে আসলেও, এফবি মহিমা নামের ট্রলারটি ফিরতে পারেনি। এরপর তীরে আসা জেলেরা ওই ট্রলারে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সবারই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাগরে ভাসতে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদেরকে পটুয়াখালীর মহিপুর থানার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্য আরেকটি ট্রলার ৪ জনকে উদ্ধার করে। তবে ডুবে যাওয়া ট্রলারটিসহ এখন পর্যন্ত নিখোঁজ দুই জেলের কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে বলেন, 'সাগরে ট্রলার ডুবে যাবার ঘটনায় বরগুনার তালতলী উপজেলার দুই জেলে নিখোঁজ রয়েছেন। আমাদের পক্ষ থেকে নিখোঁজ জেলেদের খোঁজার জন্য দুটি ট্রলার প্রস্তুত করেছি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এই মুহূর্তে সাগরে কোনো ট্রলার পাঠানো যাচ্ছে না।'

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'সাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ১৮ জেলের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ দুই জেলের বিষয়ে কোস্ট গার্ডকে অবগত করা হয়েছে। তারা জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।'

নুরুল আহাদ অনিক/কেজে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

হাতিয়ায় জালে ২৮০ কেজির শাপলাপাতা মাছ, সংরক্ষিত প্রজাতি বিক্রি হলো ৯০ হাজার টাকায়

বন্য প্রাণী আইনে শিকার ও বিক্রি নিষিদ্ধ হলেও মেঘনায় ধরা পড়া সাত মণ ওজনের মাছটি চেয়ারম্যানঘাটে কেটে টুকরা করে বিক্রি হয়েছে; জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ নয়, তবে বন আইনে বিপন্ন প্রজাতি।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
জেলেদের উদ্ধার করে ফেরার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২ | দা এগ্রো নিউজ