সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

কালীগঞ্জে রেকর্ড পরিমাণ সরিষা চাষ

গাজীপুরের কালীগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে। চাষিরা বলছেন, বাজারে সরিষার দাম ও চাহিদা ভালো থাকায় অনেকেই সরিষা চাষে আগ্রহ দেখাচ্ছেন।

এগ্রোবিজ

গাজীপুরের কালীগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে। চাষিরা বলছেন, বাজারে সরিষার দাম ও চাহিদা ভালো থাকায় অনেকেই সরিষা চাষে আগ্রহ দেখাচ্ছেন।

উপজেলার কৃষি অফিসের তথ্যমতে, কালীগঞ্জ পৌরসভাসহ ৭টি ইউনিয়নেই সরিষা চাষ হয়। উপজেলার তুমলিয়া ও জামালপুর ইউনিয়নে একটু বেশি হয়। উপজেলায় বারি সরিষা ৯, ১৪, ১৭ ও ১৮ এবং বিনা সরিষা ৯ ও ১১ উচ্চ ফলনশীল জাত ছাড়াও স্থানীয় টরি সেভেন ও মাঘি প্রজাতির রেকর্ড পরিমাণ সরিষা চাষ হয়েছে।

সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে। গত বছর ১৫০ হেক্টর জমিতে ২৩৭ মেট্রিক টন সরিষা উৎপাদন হলেও এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭২ মেট্রিক টন। এ বছর ১৪৫ হেক্টর জমিতে সরিষা চাষ বেশি হয়েছে।

তুমলিয়া ইউনিয়নের পিপ্রাশৈর গ্রামের কৃষাণী স্টেলা জোৎস্না বলেন, 'আমি প্রতি বছর সরিষা চাষ করি। এবার কৃষি কর্মকর্তাদের কাছ থেকে বীজ ও পরামর্শ পাওয়ায় সরিষা চাষ ভালো হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া ভালো থাকায় ফলন বেশ ভালো হয়েছে।'

আরও পড়ুন• আগৈলঝাড়ায় সরিষার বাম্পার ফলনের আশা • লবণাক্ত জমিতে সরিষা চাষে সফল হারুন গাজী • মিরসরাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ

কৃষক নয়ন মিয়া বলেন, 'গত বছর ২ বিঘা জমিতে চাষ করেছিলাম। ফলন খুব ভালো হয়েছে। এবার দ্বিগুণ জমিতে চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। আগামীতে আরও বেশি জমিতে চাষ করার চেষ্টা করবো।'

একই এলাকার দিপু রোজারিও বলেন, 'গত বছর আমি ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। এবারও ৩ বিঘা জমিতে চাষ করেছি। এ বছরও ফলন খুব ভালো হয়েছে।'

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, 'সরিষার ভালো দাম পাওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। বোরো রোপণের আগে সরিষা অল্প সময়ের ফসল, সেই সঙ্গে লাভজনক।'

তিনি বলেন, 'আমাদের মূলত টার্গেট হচ্ছে বিদেশ থেকে তেলের আমদানি নির্ভরতা কমানো। এছাড়া কৃষকের এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে বৃদ্ধি করা।'

আব্দুর রহমান আরমান/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

ব্যাকপ্যাকার ভিসায় কড়াকড়ি ‘সঠিক ভারসাম্য’—প্রধানমন্ত্রীর দাবি মানছে না অস্ট্রেলিয়ার কৃষক সংগঠন

ওয়ার্কিং হলিডে মেকার ভিসায় লটারি ও দ্বিতীয়-তৃতীয় বছরের সীমা আনা পরিবর্তন নিয়ে তাদের সঙ্গে পরামর্শ হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল ফার্মার্স ফেডারেশন (NFF); প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবিসিকে বলেছেন সরকার ভারসাম্য ঠিক রেখেছে, আর এনএফএফ বলছে ফল-সবজির মৌসুমে শ্রমশক্তির ৮০ শতাংশ পর্যন্ত এই ব্যাকপ

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

দেউলিয়া টুইডডেলস কিনে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় মৌমাছি পালক হলো এগমন্ট হানি

নিউ প্লিমাথের মানুকা মধু রপ্তানিকারক এগমন্ট হানি (Egmont Honey) ১৮ সেপ্টেম্বর তাইহাপের ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মৌমাছি পালন ব্যবসা টুইডডেলস হানির ক্রয় চূড়ান্ত করেছে; তাদের মৌচাক দাঁড়াল ২২ হাজারের বেশি—যখন দেশে নিবন্ধিত মৌচাক ২০১৯-এর ৯ লাখ ১৮ হাজার থেকে নেমে ৪ লাখ ৯০ হাজারের নিচে, আর কাঁচা মানুকা মধুর

Rural News Group২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এল নিনোর খরায় জিডিপির ১ শতাংশ ক্ষতির শঙ্কা, নিউজিল্যান্ডের কৃষকদের এখনই প্রস্তুতির পরামর্শ ওয়েস্টপ্যাকের

ওয়েস্টপ্যাক এনজেডের (Westpac NZ) অর্থনীতিবিদদের হিসাবে নিউজিল্যান্ডের উত্তর ও পূর্বে তীব্র এল নিনো খরা হলে জিডিপিতে ১ শতাংশ পর্যন্ত ধাক্কা লাগতে পারে; ব্যাংকটির কৃষিব্যবসা প্রধান রিচার্ড অ্যান্ডারসন কৃষকদের বাজেট হালনাগাদ, পানি ও খাদ্য যাচাই, আগাম পশু বিক্রির সীমা ঠিক করা ও সেচ মেরামতের পরামর্শ দিয

Rural News Group২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()