সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৫ কিমি/ঘ

কম্পিউটার চালাচ্ছে হনুমান

মানুষকে অনুকরণে বানর বা হনুমান বেশ পটু বলা যায়। এমনকি মানুষের বেশ কিছু স্বভাবের সঙ্গেও এদের কিছুটা মিল পাওয়া যায়। আজকের বিশ্বে মানুষ যখন ধীরে ধীরে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, মনে হচ্ছে এসব প্রাণীও হয়তো সেগুলি অনুসরণ করার চেষ্টা করছে।

মানুষকে অনুকরণে বানর বা হনুমান বেশ পটু বলা যায়। এমনকি মানুষের বেশ কিছু স্বভাবের সঙ্গেও এদের কিছুটা মিল পাওয়া যায়। আজকের বিশ্বে মানুষ যখন ধীরে ধীরে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, মনে হচ্ছে এসব প্রাণীও হয়তো সেগুলি অনুসরণ করার চেষ্টা করছে।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একটি অফিসের কম্পিউটারে বসে মানুষের মতোই কাজ করছে বানর।

আরও পড়ুন: কোটি টাকার লটারি জিতে প্রথমেই কিনলেন স্ত্রীর জন্য ফুল

ফেসবুকে শেয়ার হওয়া একটি ছোট ভিডিওটিতে দেখা গেছে, একটি হনুমান কম্পিউটারের সামনে বসে কাজ করছে। পাশে কিছু কাগজপত্র বাতাসে উড়ছে আর সে খুব মনোযোগ দিয়ে কি-বোর্ডে কিছু টাইপ করছে। মানুষ যেভাবে কম্পিউটারে টাইপ করে ঠিক সেভাবেই কাজ করতে দেখা গেছে তাকে।

ওই ভিডিওর পোস্টে লেখা হয়েছে, এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশনের তদন্ত অফিসে। যদিও ওই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি।

নথিপত্রে ভরা একটি কক্ষের চেয়ারে বসে হনুমানের এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন সেখানকার লোকজন। প্রথম দেখায় যে কারো মনে হবে যে সে কম্পিউটারে কিছু লিখছে।

আরও পড়ুন: বিয়ের চেয়ে প্রেমে আগ্রহ, না হলে 'সিঙ্গেলই' ভালো

হনুমানটি কিভাবে কাজ করছে তা দেখতে আগ্রহী মানুষ ভিড় করছিল এবং তারা এর এমন কাণ্ড দেখে হাসাহাসি করছিল। তবে তার এমন কর্মকাণ্ডের বেশ প্রশংসাও করেছেন অনেকেই।

ওই ভিডিওটি শেয়ার হতেই লাইক, কমেন্ট করেছেন অনেকেই। অনেকেই হাসির ইমোজি দিয়েছেন, কেউ কেউ বেশ মজার কমেন্টও করেছেন।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

স্ক্রুওয়ার্ম দমনে কোবাল্টের বদলে বিদ্যুতের বিমে বন্ধ্যা মাছি, ফাঁদে এআইএগ্রোটেক

স্ক্রুওয়ার্ম দমনে কোবাল্টের বদলে বিদ্যুতের বিমে বন্ধ্যা মাছি, ফাঁদে এআই

মাংসখেকো স্ক্রুওয়ার্ম মাছি তেজস্ক্রিয় কোবাল্ট ছাড়াই বিদ্যুৎচালিত ইলেকট্রন বিমে বন্ধ্যা করা গেছে বলে জানিয়েছে টেক্সাস এঅ্যান্ডএম, আর বুনো ও বন্ধ্যা মাছি আলাদা করার এআই ফাঁদ বানাচ্ছে ইউটিএ। অ্যারিজোনায় টুসানের কাছে নতুন আক্রান্তের মধ্যে প্রযুক্তি দুটি কী বদলাতে পারে, আর দক্ষিণ এশিয়ার জন্য এর অর্

অনলাইন ডেস্ক১৪ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
স্যাটেলাইট নয়, ক্যামেরা দেখে আঙুরক্ষেতের সারিতে ট্রাক্টর চালাবে নতুন প্রযুক্তিএগ্রোটেক

স্যাটেলাইট নয়, ক্যামেরা দেখে আঙুরক্ষেতের সারিতে ট্রাক্টর চালাবে নতুন প্রযুক্তি

হেক্সাগনের সেনভিসিও ক্যামেরা ও কম্পিউটার ভিশন দিয়ে গাছের কাণ্ড, লতা, খুঁটি ও পাতার কিনারা চিনে ট্রাক্টরকে সারির মাঝখানে রাখে, যেখানে ঘন পাতার কারণে স্যাটেলাইট সংকেত দুর্বল।

AgNavigator১৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
সেন্সরবাহী রোবট রুটবট মাপছে কোন গমের জাত কখন, কত গভীর থেকে পানি নেয়এগ্রোটেক

সেন্সরবাহী রোবট রুটবট মাপছে কোন গমের জাত কখন, কত গভীর থেকে পানি নেয়

ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের সেন্সরবাহী রোবট ও ড্রোন দেখিয়েছে, ৩৬টি গমের জাত মোট পানি ব্যবহার, সময় ও শিকড়ের গভীরতায় একে অপরের থেকে আলাদা।

গ্লোবাল এগ্রিকালচার১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)