সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

কলাপাড়ায় ৩০ মণ জাটকা জব্দ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ৩০ মণ জাটকা জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। তবে, এসময় কাউকে আটক করা যায়নি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ৩০ মণ জাটকা জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। তবে, এসময় কাউকে আটক করা যায়নি।

শনিবার (৬ নভেম্বর) রাত ১০টায় শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, রাত নয়টার দিকে জাটকাভর্তি একটি ট্রাক মহিপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দ করা মাছগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা, মাদরাসাছাত্র ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

এ ব্যাপারে নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্টাল কমান্ডার এম জমির হোসেন জানান, আজকে আমরা ৩০ মণ জাটকা জব্দ করেছি। কোস্টগার্ডের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাটকা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এম জমির।

জাগো নিউজ ২৪সূত্র

ভিডিও

সম্পর্কিত খবর

ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ভিডিও

ভিডিও: আয়ারল্যান্ডের সেরা মানের দুধের পুরস্কার জিতল কর্কের ট্রয় পরিবারের খামার

নিউটাউনশ্যানড্রামে পঞ্চম প্রজন্মের দুগ্ধ খামারি রবার্ট ও মেরি ট্রয় ৪২৫টি গাভি, প্রতি মিলিলিটারে ৮৯ হাজার সোমাটিক কোষ আর দেশের শীর্ষ ১ শতাংশ প্রজনন মান নিয়ে ২০২৬ সালের এনডিসি ও কেরিগোল্ড কোয়ালিটি মিল্ক অ্যাওয়ার্ড জিতেছেন।

Agriland৪ অক্টোবর ২০২৬২ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)