পরিবেশআন্দারমানিক নদীতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা তিমিটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির মৃত তিমিটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করেন।

