স্বাস্থ্যনির্মাণাধীন ভবনে জমা পানি থেকে খোলা জায়গা: হাম-ডেঙ্গু ঠেকাতে নগর পরিকল্পনার দাবি বিআইপির
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বলছে, চিকিৎসা ও মশা মারার পাশাপাশি ড্রেনেজ, বর্জ্য, জনঘনত্ব, ভবন অনুমোদনে পানি জমা ঠেকানো এবং ‘ওয়ান হেলথ’ ধারণায় নগর পরিকল্পনা করলে জনস্বাস্থ্যঝুঁকি কমবে।
