লাইভস্টকঠাকুরগাঁওয়ের ‘বিগবস’ কিনলেই ফ্রি মোটরসাইকেল
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী তালতলা গ্রামের বাসিন্দা আফিল উদ্দীন দীর্ঘ ছয় বছর ধরে বিদেশি জাতের একটি ষাঁড় লালন-পালন করছেন। বর্তমানে তার ষাঁড়টির ওজন প্রায় ১৭০০ কেজি। আকৃতি ও চলনবলনে ষাঁড়টির নাম রাখা হয় 'বিগবস'।







