সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

এক জমিতেই ১১ ফসল ফলিয়ে চমক আমিরুলের

সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে মাল্টা গাছ। মাল্টা গাছের এ বাগানটি দেখলে যে কারো চোখজুড়িয়ে যাবে। বাগানের মাঝখানে গমের ক্ষেত। এর সঙ্গে লাউ, পেঁয়াজ ও শিমসহ ১১ ধরনের ফসল আবাদ করা হয়েছে। একই জমিতে ১১ ধরনের ফসল আবাদ করে এলাকাজুড়ে চমক সৃষ্টি করেছেন কৃষক আমিরুল ইসলাম।

শাকসবজি

সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে মাল্টা গাছ। মাল্টা গাছের এ বাগানটি দেখলে যে কারো চোখজুড়িয়ে যাবে। বাগানের মাঝখানে গমের ক্ষেত। এর সঙ্গে লাউ, পেঁয়াজ ও শিমসহ ১১ ধরনের ফসল আবাদ করা হয়েছে। একই জমিতে ১১ ধরনের ফসল আবাদ করে এলাকাজুড়ে চমক সৃষ্টি করেছেন কৃষক আমিরুল ইসলাম।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বারঘরিয়া এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম। দুবছর আগে নিজস্ব জমিতে করেছিলেন মাল্টা বাগান। এখন ফল আসা শুরু হয়েছে মাল্টা গাছগুলোতে।

বাগানের ফাঁকা অংশ ফেলে না রেখে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করে লাভবান হয়েছেন আমিরুল। তার সাফল্যে প্রশংসা করছেন এলাকার সবাই৷

কৃষক আমিরুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আমি তিন বছর আগে মাল্টা বাগান করেছিলাম। তিন বিঘা জমির মধ্যে আমার এ বাগানটি। বাগানে ফাঁকা জায়গাগুলোতে আমি গম, আলু, শিম, লাউ, পেয়াজ ও মরিচসহ ১১টি ফসল আবাদ করেছি। একসঙ্গে এতগুলো ফসল চাষ করতে পেরে অনেক লাভবান হয়েছি। এখন বাগানটির পরিধি আরও বাড়ানোর চিন্তা করছি।

রাণীশংকৈল কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার আনোয়ার হোসেন বলেন, কৃষক আমিরুল ইসলামকে মাল্টা বাগান করার পরামর্শ দিয়েছিলাম। তিনি মাল্টা বাগান করার পর একসঙ্গে ১১টি সাথী ফসল করে বেশ লাভবান হয়েছেন। আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করেছি।

রাণীশংকৈল উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও ব্যবস্থাপনার আওতাধীন আমরা কৃষক আমিরুল ইসলামকে মাল্টা বাগান করার জন্য ১২০টি চারা দিয়েছিলাম। দুই বছর অতিক্রম করলেও ফল পাওয়া যায়নি, তাই তিনি জমিটা ফেলে না রেখে সাথী ফসল আবাদ করেছেন।

এখন একই জমিতে তিনি ১১টি ফসল আবাদ করেছেন। আমরা চেষ্টা করছি ১১টি থেকে ১৫টি ফসলে রূপ দেওয়া যায় কিনা। আমরা মনে করছি একদিকে যেমন খাদ্য উৎপাদন বাড়বে, অপরদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা 'কোনো জমি খালি পরে থাকবে না' সেটি বাস্তবায়ন হবে।

তানভীর হাসান তানু/এমএমএফ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
শাকসবজি

আলু নয়, ঢ্যাঁড়স দিয়েই বানিয়ে নিন মুচমুচে ফ্রাই

ফ্রাই মানেই অনেকের কাছে আলুর সোনালি, মুচমুচে টুকরোর কথা মনে আসে। কিন্তু রান্নার জগতে একটু ভিন্নতা আনলেই স্বাদে আসে নতুন চমক।

জাগো নিউজ ২৪১২ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()