সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

‘ডেরকা’ পুকুরে প্রথম এলো পরিযায়ী পাখি, মুগ্ধ গ্রামবাসী

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বান্দিগড় ডেরকা পাড়ায় অবস্থিত ডেরকা পুকুর। আয়তন মাত্র শূন্য দশমিক ৮৩ একর। মূলত পুকুরটি ডেরকা মাছের জন্য বিখ্যাত। তবে এবারের শীতে পরিযায়ী পাখির বিচরণ ও কিচিরমিচির শব্দে মুগ্ধ করেছে গ্রামবাসীকে। আশপাশে বড় বড় পুকুর থাকলেও পরিযায়ী পাখিরা ডেরকা পুকুরকেই বেছে নিয়েছে

মৎস্য

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বান্দিগড় ডেরকা পাড়ায় অবস্থিত ডেরকা পুকুর। আয়তন মাত্র শূন্য দশমিক ৮৩ একর। মূলত পুকুরটি ডেরকা মাছের জন্য বিখ্যাত। তবে এবারের শীতে পরিযায়ী পাখির বিচরণ ও কিচিরমিচির শব্দে মুগ্ধ করেছে গ্রামবাসীকে। আশপাশে বড় বড় পুকুর থাকলেও পরিযায়ী পাখিরা ডেরকা পুকুরকেই বেছে নিয়েছে তাদের আশ্রয়স্থল হিসেবে। পাখিগুলো রাতে পকুরপাড়ের বাঁশঝাড়ে থাকে। আর ভোর হলেই খাবারের সন্ধানে পুকুরে নেমে আসছে।

রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘিকে অতিথি পাখিদের অভয়াশ্রম বলা হলেও এবার ডেরকা পুকরেও তাদের আগমন ঘটেছে। এসব পাখি দেখতে স্থানীয়সহ দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে।

পাখি দেখতে আসা আরমান হোসেন নামে এক যুবক বলেন, কয়েক দিন হলো ঢাকা থেকে বাড়ি এসেছি। লোকমুখে শুনে এখানে পরিযায়ী পাখি দেখতে এলাম। আসলেই আমি মুগ্ধ। কারণ আশপাশে অনেক গুলো পুকুর আছে কিন্তু অতিথি পাখিগুলো এ পুকুরটিকেই বেছে নিয়েছে। পাখির গুঞ্জন আর পরিবেশটা দেখে ভালোই লাগছে।

বান্দিগড় ডেরকা পাড়ার স্থানীয় সাহাবুর রহমান জানান, এর আগে এখানে এমন পাখি দেখা যায়নি। এবার পুকুরটিতে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এসেছে। এসব দেখতে অনেক মানুষ আসছে।

স্থানীয় সমসের আলী বলেন, এখানে অনেক গুলো পাখি এসেছে। পাখিগুলোকে যেন কেউ না ধরে বা তাদের বিচরণে বাধা না দেয় এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিশেষভাবে নজর রাখার অনুরোধ করছি।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান জাগো নিউজকে বলেন, পাখিদের সুরক্ষার বিষয়ে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। পাখিদের অভয়াশ্রম করতে না পারলেও ওই পুকুরে যাতে কেউ পাখি নিধন করতে না পারে এ ব্যাপারে নজর রাখা হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()