পরিবেশপ্রকৃতি রক্ষায় সাইকেল ক্যাম্পিং
জাতীয় পতাকাসহ বাইসাইকেলে চেপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে পঞ্চগড় জেলার তেতুলিয়া ও বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত ক্যাম্পিং করেছেন আলমগীর হোসেন। পাখি ও প্রকৃতি সুরক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তরুণ যুবক আলমগীর হোসেন এমন উদ্যোগ নেন।


