পরিবেশরাস্তার মধ্যে গোখরা সাপ, ৩০ মিনিট বন্ধ যান চলাচল
ব্যস্ত সড়কের মাঝখানে হঠাৎ হাজির এক অনাকাঙ্ক্ষিত অতিথি। কোনো গাড়ি বা ভিআইপি মানুষ নন, সে এক বিশাল গোখরা সাপ। রাস্তার ঠিক মাঝখানে ফণা তুলে বসে রইল সাপটি। আর তাতেই হুলুস্থুল পড়ে গেল পুরো এলাকায়। সাপের কারণে প্রায় ৩০ মিনিট সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।












