পরিবেশরাতের আঁধারে কেটে ফেলা হলো ৮০০ ফলন্ত পেঁপে গাছ
রাতের অন্ধকারে নির্মমতার শিকার হয়েছেন রাঙ্গামাটির একজন পেঁপে চাষি। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নষ্ট হয়ে গেছে প্রায় ৮০০ পেঁপে গাছ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাপানির নোয়াদাম ব্রাক্ষনটিলা এলাকায় এ ঘটনা ঘটে।












