মৎস্যসরপুঁটির কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করল ভারতের সিফে
মুম্বাইয়ের বিজ্ঞানীরা আবদ্ধ অবস্থায় সরপুঁটির মা-বাবা মাছ তৈরি, হরমোন দিয়ে ডিম ছাড়ানো এবং ঘরের ভেতরে লার্ভা লালনের পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করেছেন। দেশি ছোট মাছের চাষে এটি পোনার নির্ভরযোগ্য উৎস হতে পারে।
